যতই বাংলা টেলিভিশনের টপার স্থান যাক না কেন এখনো সেরার সেরা “মিঠাই”! ‘সেরা নায়িকা’ থেকে ‘সেরা জুটি’ ও ‘সেরা শো’ সবটাই “মিঠাই”য়ের ঝুলিতে! গোটা দেশ জুড়ে রাজ করছে “মিঠাই”

বিগত প্রায় দু’বছর যাবৎ জি বাংলার(Zee Bangla) পর্দায় সম্প্রচারিত হচ্ছে ধারাবাহিক মিঠাই(Mithai)। এই ধারাবাহিকটির সঙ্গে বাঙালি দর্শকের আত্মিক যোগ স্থাপিত হয়েছে। মিঠি(Mithi),মিঠাই(Mithai), সিদ্ধার্থ(Sidharth) প্রত্যেকটি চরিত্র বাঙালি দর্শকের ঘরের ভেতরকার সদস্য হয়ে উঠেছে। আর সেই কারনেই মিঠাই ধারাবাহিকে যাই দেখানো হোক না কেন সেটার সঙ্গে দর্শকের ভাবনা চিন্তা মিলেমিশে একাকার হয়ে যায়।
দীর্ঘদিন থেকে মিঠাইয়ের থেকে আলাদা ছিল সিদ্ধার্থ! এই সময়টা মিঠাইয়ের ছেলে আর সিদ্ধার্থ’র খেয়াল রাখে মিঠি। তবে মহাশিবরাত্রি’র বিশেষ পর্বে বহুদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দেখা হয় তাঁদের। স্মৃতি হারিয়ে কাউকেই চিনে উঠতে পারছে না মিঠাই। তাঁর স্মৃতি ফেরাতে বদ্ধপরিকর সিদ্ধার্থ। আর তার পাশে রয়েছে মিঠি। আসলে মিঠাইয়ের সঙ্গে ঘটে যাওয়া দুর্ঘটনার জেরে স্মৃতি হারিয়েছে মিঠাই। অতীতের কথা যে কিছুই মনে পড়েনা তাঁর। মিঠিও সিদ্ধার্থ’র এই লড়াইয়ে তাঁর পাশে রয়েছে।

সৌমিতৃষা পশ্চিমবঙ্গের বারাসাতে জন্মগ্রহণ করেন। তিনি ‘এ আমার গুরুদক্ষিণা’ ধারাবাহিকের মাধ্যমে তাঁর কর্মজীবনে পদার্পণ করেন।তিনি বেশ কয়েকটি শোতেও অভিনয় করেছেন। যথাঃ- জয় কালী কলকাতাওয়ালি , অলৌকিক না লৌকিক , “কনে বউ”, “গোপাল ভাঁড়”। এবং তিনি এখন মিঠাই ধারাবাহিকে অভিনয় করছেন।

মিঠাই, এই নামটা বর্তমানে ছড়িয়ে গিয়েছে গোটা বাংলায়। যদিও শুধু বাংলা বলা ভুল হবে বাংলার বাইরেও এই ধারাবাহিকের বহু অনুরাগী আছেন। তবে এই ধারাবাহিকের হাত ধরে সাফল্যের শিখরে উঠেছেন অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু। এর আগে বেশ কয়েকটি ধারাবাহিকের অভিনয় করেছেন সৌমি। তবে খুব বেশি জনপ্রিয়তা অর্জন করতে পারেননি। কিন্তু এখন সৌমিকে তাঁর দর্শকেরা কতটা পছন্দ করেন তা অহরহ দেখতে পাওয়া যায়।

শুধু কোথায় নয়, কাজেও তো মিঠাই সেরা তার প্রমাণ পাওয়া যায় সোশ্যাল মিডিয়াতে। ইন্ডিয়ান টেলিভিশন আইকনিক অ্যাওয়ার্ডসে এক ঝুড়ি অ্যাওয়ার্ড, সবই মিঠাইয়ের ঘরে। দর্শকদের প্রিয় নায়িকার খেতাব অর্থাৎ মোস্ট পপুলার ফিমেল ক্যারেক্টার (Regional) পেল মিঠাই (সৌমিতৃশা)। শুধু তাই নয় প্রিয় জুটির তালিকা তেও সবচেয়ে সেরা সিদ্ধার্থ মিঠাই অর্থাৎ ‘সিধাই’। সিধাই জুটি যে আদতেই মানুষের মনে অনেকটা জায়গা দখল করে আছে তার প্রমাণ মিলল এই দিন অনুষ্ঠানে। এছাড়াও মোস্ট পপুলার আইকনিক সো (regional) -এর পুরস্কারও পেল ‘মিঠাই’। এই খবর সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেতেই বেজায় খুশি মিঠাই ভক্তরা।

