সৌমিতৃষার সাথে প্রেম করছেন দিব্যজ্যোতি! বাবা মায়ের করা স্ট্রাগল থেকে সৌমির সাথে প্রেম নিয়ে যা বললেন অভিনেতা জানলে আপনিও অবাক হবেন

মিঠির মহাবিবাহ সপ্তাহ শুরু হয়ে গিয়েছে। উচ্ছেবাবুর সঙ্গে মিল হয়েছে মিঠাইয়ের। এদিকে অনুরাগের ছোঁয়ায় কাছাকাছি আসছে সূর্য ও দীপা। তবে বাস্তবে নাকি সমস্ত সমীকরণ বদলে গিয়েছে। ছোটপর্দার মিঠাই রানি সৌমিতৃষা কুণ্ডুর সঙ্গে নাকি জমিয়ে প্রেম করছেন সূর্য ওরফে দিব্যজ্যোতি দত্ত। নেটপাড়ায় অন্তত এমন গুজব চাউর হয়ে যায়। ব্যাপারটি সত্যি নাকি?

সৌমিতৃষাকে এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তাঁর সহাস্য উত্তর, ‘কমবেশি ইন্ডাস্ট্রির সব অভিনেতার নামেই গুজব রটে। আমার ব্যাপারেও রটে। আমার কাছে বিষয়টি পুরনো হয়ে গিয়েছে। তাই আর এ নিয়ে খুব বেশি ভাবি না। আর সারপ্রাইজিংও লাগে না।’ দিব্যজ্যোতি দত্ত বলেন, ‘সৌমিতৃষা আমার খুব ভালো বন্ধু। কিছুদিন আগে আমার পায়ের চেটোর একটা হার ভেঙে ফেলেছিলাম। তখন ও ফোন করেছিল। আমি কেমন আছি খোঁজ নিয়েছিল।’

তিনি আরো বলেন ‘ঘটনাচক্রে এ বছর সৌমিতৃষা বৃন্দাবনে গিয়েছিল। আর আমি গত বছর ইসকনে গিয়েছিলাম। দু’জনেই আলাদা আলাদা জায়গায় তিলক কেটে ছবি তুলেছি।’ ‘তবে কাকতালীয়ভাবে একই দিনে সোশাল মিডিয়ায় দু’টি ছবি পোস্ট করেছিলাম আমরা। কেউ আমাদের ছবি কোলাজ করে আপলোড করে। আমি সেটাই শেয়ার করি। সেখান থেকেই গুঞ্জন রটতে শুরু করে।’

তিনি আরও বলেন, ‘আমাকে অনেকে জিজ্ঞেস করে, একসঙ্গে ছবি কেন শেয়ার করছি? আমার তিলক কাটা ছবিটা ভালো লেগেছিল। সেটাই জানাই। এটা নিয়ে সৌমিতৃষার সঙ্গে আমার কথাও হয়েছে। হাসাহাসিও করেছি দু’জনে।’ অর্থাৎ এই সমস্ত থেকে বোঝাই যাচ্ছে কোন রকম কোন সম্পর্ক নেই মিঠাই সূর্য। আর সেটাই পরিষ্কার করে দিলেন দেবজ্যোতি।

বাংলা ধারাবাহিকের এক জনপ্রিয় মুখ হলেন দিব্যজ্যোতি। তবে এটা ভীষণ সত্যি যে একজন অভিনেতাকে প্রশংসার সাথে সাথে শুনতে হয় একাধিক নেগেটিভ কথা। সেগুলো কিভাবে হ্যান্ডেল করেন দেবজ্যোতি? তিনি জানান তিনি সবসময় পজিটিভ থাকেন। আর এই পাওয়ারটা এসেছে তার মা বাবার থেকে। তার বাবা জীবনে এগোতে পেরেছে কারণ তার ঠাকুরদা সবসময় মাথা ঠান্ডা রেখে আগামী প্রজন্মের পথকে মসৃণ করেছে। আর তার বাবাও তার জীবনটা অনেক বেশি মসৃণ করেছে। তাই দিব্য আজ এই জায়গায় পৌঁছতে পেরেছে। আজকের দিনে কটা ছেলে মেয়ে নিজের বাবা মাকে এতটা শ্রদ্ধা করে তা বলা মুশকিল। অভিনেতার কথা শুনে মুগ্ধ দর্শক।

Back to top button