সকাল সকাল প্রধানের যাত্রা শুরু! মিঠাইয়ের পরিচিতি ছেড়ে নতুনের সূচনা জানালেন অভিনেত্রী

প্রধানের যাত্রা শুরু করলো মিঠাই, এইবার পালা মিঠাই ছেড়ে অন্য পরিচয়ে পরিচিত হওয়ার

বাংলা টেলিভিশন (Bengali television) জগতে গত তিনবছর ধরে যে ধারাবাহিকটি দর্শকদের ড্রয়িং রুম মাতিয়ে রেখেছিল সেটি নিঃসন্দেহে ‘মিঠাই’। এই সিরিয়ালের নাম ভূমিকায় থাকা সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha kundu) রাতারাতি জনপ্রিয়তা পেয়েছিলেন। তার অভিনয় এবং অভিব্যক্তি মন জয় করে নিয়েছিল বাংলার হাজারো ভক্তের।

তার জনপ্রিয় তার দেশ থেকে ছড়িয়ে পড়েছিল বিদেশেও। বাঙালি দর্শকদের কাছে একেবারে ঘরের মেয়ে উঠেছিলেন মিঠাই তথা সৌমিতৃষা। বেশ কিছুদিন হলো শেষ হয়েছে এই ধারাবাহিক। মিঠাই শেষ হলেও তার জনপ্রিয়তা এখনও অটুট রয়েছে। মিঠাই শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই সৌমিতৃষা দেবের নায়িকা হওয়ার সুযোগও পেয়ে গিয়েছিলেন। এত অল্প বয়সে সৌমিতৃষার সাফল্য সত্যি ঈর্ষা করার মতো। এইবার তার জীবনের এতো বড় সাফল্যের পথে প্রথম পা বাড়ালেন অভিনেত্রী।

যেদিন থেকে তার স্বপ্ন পূরণের পর্ব শুরু হয়েছে এবং যেদিন থেকে দেবের নায়িকা হওয়ার বিষয়টি জনসমক্ষে এসেছে সেদিন থেকেই অনেকেই বলে চলেছেন সৌমিতৃষা নাকি দেবের পা চেটে আজ এই জায়গায় পৌঁছেছে। অনেক দর্শক তার এই সাফল্যকে ছোট করেছেন, অভিনেত্রীকে অনেক নোংরা নোংরা মন্তব্যের শিকার হতে হয়েছে।

কিন্তু এসব কিছুতেই কান দেননি তিনি। এক সাক্ষাৎকারে মিঠাই বলেন, “আমি নেগেটিভ মানুষদের সব সময় আমার থেকে দূরে রাখার চেষ্টা করি, তাদের কাজ মানুষকে ডিমোটিভেট করা। আমি জানি আমি কি করেছি আর কি করিনি তাই আমার কারোর কথায় কিছু যায় আসে না।” এইভাবে প্রতিটি কটাক্ষকে যোগ্য জবাব দিয়েছেন তিনি। আজ তার এই নতুন যাত্রায় প্রথম পা ফেললেন অভিনেত্রী।

বহুদিন ধরেই শোনা যাচ্ছিল শুরু হতে চলেছে প্রধানের শুটিং। কিন্তু দর্শকরা বুঝতে পারছিলেন না ঠিক কবে থেকে কাজ শুরু করতে চলেছে সৌমি। সম্প্রতি অভিনেত্রী তার সোশ্যাল মিডিয়া একাউন্টে একটি ছবি শেয়ার করেন যেখানে দেখা যাচ্ছে তিনি গাড়ি করে যাচ্ছেন এবং তার হাতে একটি ফাইল যার উপরে বড় বড় করে লেখা প্রধান। দর্শকদের বুঝতে বাকি নেই ওটা প্রধানের স্ক্রিপ্ট। অর্থাৎ আজ থেকেই তার নতুন যাত্রায় প্রথম পা ফেললেন অভিনেত্রী।

 

View this post on Instagram

 

A post shared by Bangla Binodon (@banglaa_binodon)

Back to top button