আগামীকাল থেকে নতুন প্রতিপক্ষ মিঠাইয়ের, টিকিয়ে রাখতে পারবে নিজের জায়গা নাকি রামপ্রসাদের কাছে শেষকালে হেরে যেতে হবে তাকে! কী বলছেন ভক্তরা?

আগামীকাল থেকে শুরু হচ্ছে রামপ্রসাদ। একটা কঠিন চরিত্র নিয়ে বেশ কয়েক মাস পর মুখ্য চরিত্রে কামব্যাক সব্যসাচীর। অনেক ঝড় ঝাপটা পেরিয়েছেন তিনি। হারিয়েছেন জীবন সঙ্গিনীকে। যাঁকে ভালোবেসেছিলেন নিজের চেয়েও বেশি। বেশ খানিকটা সময় নিয়েছেন সব্যসাচী চৌধুরী। নিজেকে সামলে নিচ্ছিলেন হয়ত! আবার কামব্যাক করলেন পর্দায়।

সম্প্রতি শুরু হবে স্টার জলসায় রামপ্রসাদ। পৌরাণিক গল্প অবলম্বনে একটা অন্য ধাঁচের গল্পে আবার সব্যসাচী। এমন চরিত্র করতে তিনি ভালোবাসেন একথা বহুবার জানিয়েছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে। মহাপিঠ তারাপিঠের পর এবার রামপ্রসাদ। তবে কি টাইপকাস্ট হয়ে যাচ্ছেন তিনি? তার উত্তরেও সংবাদ মাধ্যমে তিনি জানিয়েছেন হতে বহু প্রজেক্ট থাকলেও মাইথোলজিকাল চরিত্র করতে তিনি ভালোবাসেন। এটাকে চ্যালেঞ্জ হিসেবে নেন।

দু-বছর পরেও রাজত্ব হারানোর সম্ভাবনা কমাতে আর প্রতিপক্ষকে দশ গোল দিতে প্রস্তুত হচ্ছে মিঠাই। আগামী সোমবার থেকে স্টার জলসার শুরু হচ্ছে ‘রামপ্রসাদ’, তার ঠিক আগে সামনে এল ‘মিঠাই’-এর নতুন প্রোমো। আর সেই প্রোমো দেখে হাসি থামছে না মিঠাই ভক্তদের। অনেক দিন পর একটু মন খুলে হাসার সুযোগ পেয়েছে তাঁরা। তবুও কোথাও গিয়ে কপালে চিন্তার ভাঁজ পড়েছে মিঠাই নির্মাতাদের।

কারণটা খুবই সহজ এত বড় প্রতিদ্বন্দ্বী হয়তো খুব কমই পেয়েছে মিঠাই। অনেক বড় একটি ফ্যানবেস নিয়ে টেলিভিশনের পর্দায় আসছে রামপ্রসাদ। তাছাড়া অনেকদিন ধরেই মানুষ অধীর আগ্রহে বসেছিলেন সব্যসাচীর নতুন ধারাবাহিকের আগমনের আশায়। অন্যদিকে পায়েল দে অর্থাৎ সৌদামিনীর ভক্তের সংখ্যাও কিছু কম নয়। সব মিলিয়ে শেষের পথে হাড্ডাহাড্ডি লড়াই এর সম্মুখীন হতে চলেছে মিঠাই।

এরই মধ্যে ঘটে গেল আর এক দুর্বিষহ ঘটনা। হঠাৎই আগুন লেগে গেল ভারত লক্ষ্মী স্টুডিওতে। যাতে অন্যান্য ধারাবাহিকগুলির পাশাপাশি বেশ ক্ষতির সম্মুখীন হয়েছে মিঠাই। একদিকে প্রতিদ্বন্দ্বীর আগমন অন্যদিকে এই অঘটন সবমিলিয়ে কি নিজের সিংহাসন ধরে রাখতে পারবে মিঠাই? নাকি শেষের মুখে নিজের জায়গা ছাড়তে হবে তাকে? এখন সেটাই দেখার বিষয়।

Back to top button