‘মিঠাইরানী ফিলিং জেলাস’! সিদ্ধার্থের সাথে রোহিণীর ফটো দেখে রেগে লাল মিঠাই, তবে কি এবার প্রজেক্ট সিধাই শুরু? টিভির আগের ফাঁস আসন্ন পর্ব 

মাঝে বেশ মন খারাপ হয়ে গিয়েছিল দর্শকদের। শোনা যাচ্ছিল এপ্রিলেই শেষ হচ্ছে ‘মিঠাই’, এমন গুঞ্জনে দিন কয়েক আগেই উত্তাল হয়েছিল নেটপাড়া। শোনা গিয়েছিল জি বাংলা প্রোডাকশনেরই নতুন মেগা ‘ফুলকি’র আগমনে ইতি পড়বে মিঠাই-উচ্ছেবাবুর কাহিনিতে। এপ্রিলের মাঝামাঝি সময় এসে খানিক স্বস্তির খবর মিলছে টেলিপাড়ায়।

জানা গিয়েছিল এত তাড়াতাড়ি সেই মুহূর্তেই শেষ হচ্ছে না ‘মিঠাই’ (Mithai)। সূত্রের খবর, সময়মতো ‘ফুলকি’র শ্যুটিং শুরু করা যায়নি। তাছাড়া এই মেগার গল্প নিয়েও নাকি গোল বেঁধেছে। নায়ক চূড়ান্ত হয়নি, সব মিলিয়ে কোনওভাবেই ১লা মে থেকে ‘ফুলকি’র সম্প্রচার সম্ভবপর নয়। সূত্র বলছে, ‘ফুলকির চিত্রনাট্যে বেশকিছু বদল আনা হচ্ছে। সেই জন্যই সময়মতো শ্যুটিং শুরু করা যায়নি। তাই মে মাসের শুরুতে কোনওভাবেই এই মেগার সম্প্রচার শুরু হবে না’।

একটানা বেঙ্গল টপার থাকার রেকর্ড রয়েছে ‘মিঠাই’-এর ঝুলিতে। একটা সময় রাত ৮টা মানেই টিভির সামনে জড়ো হয়ে ‘মিঠাই’ দেখতো গোটা বাংলা। এর মাঝেই ‘নিম ফুলের মধু’র আগমনে গত বছর স্লট বদল হয় আদৃত-সৌমিতৃষা অভিনীত মেগার। প্রাইম টাইম থেকে সরিয়ে পাঠানো হয় বিকেল ৬টায়। কিন্তু তাতেও এই সিরিয়ালের জনপ্রিয়তায় ভাটা পড়েনি একবিন্দু। একটানা সন্ধ্যে ৬টার স্লটে লিডার ‘মিঠাই’। এমনকি ‘বালিঝড়’কে ২ মাসেই ঝেঁটিয়ে বিদায় করেছে মিঠাইরানি।

বর্তমানে মিঠাইতে চলছে জমজমাট পর্ব। শেষ হওয়ার দিন যত ঘনিয়ে আসছে মিঠাই হয়ে উঠছে আরো বেশি আকর্ষণীয়। শেষ কিছুদিন দর্শকরা চেয়েছিলেন কেবলমাত্র সিধাই মোমেন্ট দেখতে। দর্শকরা চাইবে না সেটা হবে না এমনটা তো হতে পারে না তাই ধারাবাহিক নির্মাতারা এখন ভরে ভরে দর্শকদের উপহার দিচ্ছে সিধাই মোমেন্ট। আর এই মুহূর্তেতো ধারাবাহিক আরও জমে ক্ষীর। সেই আগের মত হিংসুটি মিঠাইকে ফিরে পাচ্ছেন দর্শকরা।

মিঠাইয়ের পরবর্তী পর্বের ঝলক সামনে আসায় মজা পেলেও একটু চিন্তিতই দর্শকমহল। পরবর্তী পর্বে দেখা যাবে মিঠাই সিদ্ধার্থকে জিজ্ঞাসা করছে মেয়েটা কি অনেক বেশি সুন্দরী। আর তখনই সিদ্ধার্থ সেই সুন্দরীর সঙ্গে তোলা ছবি দেখায় মিঠাইকে। এই ঘটনায় বেশ রেগে যায় মিঠাই সে সিদ্ধার্থকে সে খেয়ে আলো নিভিয়ে শুয়ে পড়তে বলে। আর নিজে বেরিয়ে যায় ঘর থেকে। এমন দৃশ্য দেখে ফের চিন্তায় পড়েছে ভক্তরা আবার কি তবে ভুল বোঝাবুঝি তৈরি হবে তাদের মধ্যে? নাকি নতুন কোন উপায় মিঠাই রানীর রাগ ভাঙ্গাবে উচ্ছে বাবু। এখন সেটাই দেখার বিষয়।

Back to top button