নিজের বন্ধুকে কামড়ে দিয়েছিল মিঠাই! সকলের সামনে সৌমিতৃষার পর্দা ফাঁস করলো পর্দার মিষ্টি, সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসতেই হেসে লুটোপুটি খাচ্ছে মিঠাই ভক্তরা

সম্প্রতি সময়ে বাংলা টেলিভিশনের একটি অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হলো ‘মিঠাই’। এই ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যায় অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডুকে। এর আগেও বেশ কিছু ধারাবাহিকে তিনি অভিনয় করলেও মিঠাই থেকেই তার জনপ্রিয়তা শীর্ষে ওঠে। মিঠাই অভিনয় করার মাধ্যমে তার ভক্তদের মধ্যে জনপ্রিয়তা এতটা বৃদ্ধি পেয়ে যায় যে এখন বাংলা ধারাবাহিকের দর্শকরা তাকে ঘরের মেয়ে মনে করে।

Bengali television
তার যেকোনো ফটো এবং ভিডিও রীতিমতো ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়াতে। মাঝে কিছুটা জনপ্রিয়তা চলে গেলেও আরো একবার আগের মতো ফিরে এসেছে মিঠাইয়ের জনপ্রিয়তা। তার কারণ মিঠাই চরিত্রটিকে ধারাবাহিক কর্তৃপক্ষ আবার ফিরিয়ে এনেছে। তবে শুধু মিঠাই নয় তার সঙ্গে এসেছে তার মেয়ে মিষ্টি। এই চরিত্রে যে শিশু শিল্পীকে দেখতে পাওয়া গেছে তাকেও দর্শক কয়েকদিনেই ভালোবেসে ফেলেছে।

Bengali television
তার চটপটি কথাবার্তা এবং ছটফটে ভাব দর্শকদের কাছে এই মুহূর্তে দারুন ভাবে জনপ্রিয়তা অর্জন করেছে। প্রথমেই দেখা গেছে তার সঙ্গে সিদ্ধার্থের তৈরি হয়েছে একটা খুব সুন্দর সম্পর্ক। সিদ্ধার্থ জানেনা, এটা তার মেয়ে কিন্তু তা সত্ত্বেও একটা আলাদা টান অনুভব করে। কিন্তু এই সব কিছুই ক্যামেরার সামনে, ক্যামেরার পিছনে কিন্তু তাদের সম্পর্ক বেশ গভীর তা মিষ্টি চরিত্রটির ধারাবাহিক আসার আগেই দেখা গিয়েছিল। মিষ্টির সঙ্গে সিদ্ধার্থের একটা ছবি রীতিমতো ভাইরাল হয়েছিল মিঠাই ভক্তদের কাছে।

Bengali television
এবার দেখা গেল অভিনেত্রী সৌমিতৃষার সঙ্গে এই ছোট্ট মেয়েটির খুনসুটি। এক ডিজিটাল মিডিয়ার কাছে সাক্ষাৎকার দেওয়ার সময় তারা দুজন একসঙ্গে ছিল আর দুজনের মধ্যে এত সুন্দর রসায়ন তৈরি হয়ে গেছে তা দেখেই বোঝা যাচ্ছিল। একে অপরের সঙ্গে খুনসুটি করতে করতে মিঠাই মিষ্টিকে বলছে যে ‘আমি যখন তখন কামড় দিয়ে দিতে পারি, এত মিষ্টি কেউ একজন হলে’। তখন ছোট্ট মিষ্টি বলে ‘হ্যাঁ তুমি তো বাড়ির ভাই কেউ কামড় দাও’। তখন পর্দার মিঠাই বলছে যে ‘আমি আবার ভাই পেলাম কোথায়’, তখন আবার সে নিজেই জানায় ‘হ্যাঁ বোধহয় আমি একটা আমার বন্ধুকে কামড় দিয়েছিলাম’।

এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে আসতেই মিঠাই ভক্তরা রীতিমতো মজা করতে শুরু করেছে। তারা বলছে মিঠাই আবার কাকে কামড়ে নিল! কেউ কেউ আবার বড় পর্দার অভিনেত্রী রুক্মিণী মৈত্রের সঙ্গে মিঠাইয়ের তুলনা করছে। তার কারণ কিছুদিন আগে রুক্মিণী মৈত্রর একটি ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে তিনি বলেছিলেন ছোটবেলায় নাকি তিনি একটি কুকুরকে কামড়ে নিয়েছিলেন। তবে মিঠাই এবং মিষ্টি এরাই খুনসুটির ভিডিও এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল।

Back to top button