মিঠাইয়ের শেষের খবরের মধ্যেই আনন্দের হাসি আদৃত ভক্তদের! প্লেব্যাক গান গাইলেন অভিনেতা! অসাধারণ কণ্ঠে মুগ্ধ সকলে, দেখে নিন আদৃতের গাওয়া সেই গান

প্রায় দু’বছর ধরে টেলিভিশনের পর্দায় দাপিয়ে বেরিয়েছে মিঠাই। একের পর এক মোড় ঘুরে গল্প এখন যে পর্যায়ে এসেছে তাতে প্রাথমিকভাবে অনেকেই বলেছিল এবার বোধহয় গল্পের বুনাটে কোথাও খামটি দেখা যাচ্ছে। মিঠাই শেষ হয়ে যাওয়াই ভাল। তাই বলে সত্যিই শেষ হয়ে যাবে অনেকেই হয়তো অনুমান করতে পারেননি।। হঠাৎ করি চ্যানেলে তরফ থেকে একটি প্রোমো সামনে আনায় সকলেই একপ্রকার অবাক। চলতি মাসের ২৩ তারিখ অর্থাৎ ২৩ এপ্রিল শেষ হয়ে যাচ্ছে এই ধারাবাহিক। এরপর থেকেই ভক্তদের মনে আবেগ- তুঙ্গে। চ্যানেলের তরফ থেকে পোস্ট করা মিঠাইয়ের প্রতিটি ফুটেজের নিচেই ভরে উঠছে কমেন্ট বক্স।

দিনে দিনে বেড়েছে মিঠাইয়ের (Mithai) কদর। প্রতি সপ্তাহের টিআরপি তালিকা তার প্রমাণ। এক সপ্তাহে তো ১২ পয়েন্ট পেয়ে সবার সেরা হয়েছিল মিঠাই। মিঠাই-সিদ্ধার্থর যুগলবন্দী এই ধারাবাহিকের প্রধান ইউএসপি। তা বাদে মিষ্টিপ্রেমী বাঙালির মিষ্টির প্রতি যে অমোঘ আকর্ষণ রয়েছে, তাকে পুরোদস্তুর কাজে লাগিয়েছে মিঠাই। অতএব মিঠাইকে আর আটকাবে কে? মিঠাই হিট। তার সঙ্গে তার উচ্ছেবাবুও হিট!

একদিকে বাড়ির হাসি-খুশি মিষ্টি বৌমা মিঠাই ওরফে সৌমিতৃষা কুন্ডু, অপরপক্ষে বাড়ির সব থেকে রাগী-গম্ভীর সদস্য, দাদুর রাগী নাতি সিদ্ধার্থ ওরফে আদৃত রায় (Adrit Roy)। উভয়ই যেন ভিন্ন মেরুর বাসিন্দা। তবে চরিত্রের এত অমিল থাকা সত্ত্বেও তারা যেন একে অপরের পরিপূরক। প্রকৃত অর্থেই একে অপরের যোগ্য জীবনসঙ্গী হয়ে উঠেছে মিঠাই এবং সিদ্ধার্থ। এহেন সিদ্ধার্থের আবার গানের প্রতিও বেজায় আগ্রহ রয়েছে। আর ঠিক এইখানেই পর্দার সিদ্ধার্থের সঙ্গে বাস্তবের আদৃতের মিল খুঁজে পাওয়া যায়।

আদৃত যেমন অসাধারণ দক্ষ অভিনেতা, তেমনই তিনি আবার খুব ভালো গায়কও বটে। সেই প্রমাণ আদৃতের অনুরাগীরা এর আগেও বহুবার পেয়েছেন। আদৃতের গানে মুগ্ধ হয়েছিল নেট দুনিয়া। খালি গলায় অসাধারণ গান গেয়ে ছিলেন অভিনেতা। তাও আবার বিখ্যাত গায়ক নচিকেতার গাওয়া ‘চ্যালেঞ্জ’ ছবির গান ‘জানিনা কেন তা জানিনা’। সবথেকে আকর্ষনীয় হলো এই যে, এই গানটি গাওয়ার সময় আদৃতের ঠিক পাশেই বসেছিলেন টলিউড সুপারস্টার দেব, যিনি ছবিতে এই গানেই লিপ দিয়েছিলেন।

 

View this post on Instagram

 

A post shared by ADRIT ROY (@adritroyfc)

ফের একবার দর্শকদের মুগ্ধ করলেন আদৃত। সোশ্যাল মিডিয়াতে তার একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে তিনি একটি সিনেমার প্লেব্যাক সিঙ্গার হিসেবে গান করছেন। সোশ্যাল মিডিয়ার থেকে পাওয়া তথ্য অনুযায়ী মুভিটির নাম ৯নং পেয়ারা বাগান লেন। মিঠাই শেষে কি প্লেব্যাক সিঙ্গার হিসেবে কাজ করতে চলেছেন আদৃত? এমনটা হলেও হয়তো মন্দ হবে না। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিওটিতে প্রশংসায় ফেটে পড়েছেন আদৃতের ভক্তরা। কেউ মন্তব্য করেছেন ‘অপূর্ব’ আবার কেউ মন্তব্য করেছেন ‘ভীষণ সুন্দর’, কেউ বলেছেন ‘জাদু আছে তোমার গলায়’। এই ভিডিও ক্লিপটি আদেও এখনকার কিনা সেই সত্যতা যাচাই করা হয়নি। যাই হোক না কেন গায়ক হিসেবেও আদৃতকে কে সমাদরে গ্রহণ করেছেন দর্শকরা।

Back to top button