আদৃতের জন্মদিনে হাজির পুরো মিঠাই পরিবার নেই শুধু সৌমিতৃষা, পুরনো ফ্রেম ফিরে এলেও মিঠাই ছাড়া তা অসম্পূর্ণ

বাংলা টেলিভিশনের একজন অত্যন্ত জনপ্রিয় অভিনেতা হলেন মিঠাই ধারাবাহিক খ্যাত অভিনেতা আদৃত রায়। বহু বছর ধরে বাংলা ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত হলেও জি বাংলার মিঠাই ধারাবাহিক থেকে তার জনপ্রিয়তা এত বেশি বৃদ্ধি পেয়েছে দর্শকের কাছে যা বলাই বাহুল্য। বলা চলে সিদ্ধার্থকে নিজেদের ঘরের ছেলে করে তুলেছে দর্শক।
সম্প্রতি অভিনেতার জন্মদিন গেল জানিয়ে সোশ্যাল মিডিয়া রীতিমতো তোলপার ছিল। একদিকে ভক্ত থেকে শুরু করে মিঠাই পরিবারের সদস্যরা তাকে সুন্দর সুন্দর শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছে। তবে তার জন্মদিনে যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি চর্চা হয়েছে সেটি হল আদৃত এবং কৌশাম্বির সম্পর্ক। জন্মদিনে অভিনেত্রী একটি ছবি পোস্ট করেছেন অভিনেতাকে শুভেচ্ছা বার্তা দিয়ে আর সেখানেই দেখা গেছে মা এবং কৌশাম্বি দিকে দুদিকে নিয়ে বসে রয়েছেন আদৃত।
তাই নিয়েই দিনভর জল ঘোলা চলে। সেই সঙ্গে আরো একটি বিষয় ভক্তদের চর্চায় উঠে আসে সেটি হল সৌমিতৃষা কেন আদৃতকে কোনরকম শুভেচ্ছা বার্তা জানান নি! তবে কি তাদের দুজনের মধ্যে তিক্ততা এখনো মেটে নি? এই নিয়ে প্রশ্ন থাকলেও আদতে তারা দুজন যে ভালো বন্ধু সে কথা পর্দার মিঠাই ও সিদ্ধার্থ দুজনেই নিজেদের সাক্ষাৎকারে জানিয়েছেন। তবে দিনশেষে সেই সব জল্পনাকে উধাও করে মিঠাই ভক্তরা আবার একবার তাদের প্রিয় মিঠাই ফ্যামিলিকে ফিরে পেয়েছে।
প্রসঙ্গত অভিনেতার জন্মদিন উপলক্ষেই এক বড়সড় পার্টির আয়োজন হয়েছিল। যেখানে মিঠাই পরিবারের প্রায় সকল সদস্যই উপস্থিত ছিল। সেই ছবি রাত পেরোতে না পেরোতেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। পর্দার নন্দা, নিপা, শ্রী, রাজীব, রাতুল, রুদ্র, দাদু, ঠাম্মি, সমরেশ, অমরেশ, স্যানডি, সোম, তোর্ষা, অপা, অনুরাধা এছাড়া ধারা, সৌমি সহ এমন বহু মিঠাই পরিবারের সদস্যদের এদিন দেখতে পাওয়া গেছে। তাদের গ্রুপ ফটো দেখে হয়তো একবারের জন্যও মিঠাই ভক্তদের চোখে জল আসবে। কারণ আর হয়তো তারা এই সকল সদস্যকে একসাথে দেখতে পাবে না।
View this post on Instagram
কিন্তু সবকিছুর মধ্যেও একটা খুব বড় না পাওয়া বা আক্ষেপ ভক্তদেরকে কষ্ট দিচ্ছে সেটা হল মিঠাই অর্থাৎ অভিনেত্রী সৌমিতৃষার অনুপস্থিতি। এটা বলাই বাহুল্য যে মিঠাই পরিবার একেবারেই অসম্পূর্ণ যদি সেখানে মিঠাই না থাকে। আর এই দিন সবাই থাকলেও মিঠাই ছিল না। তার কারণ অবশ্য সকলেই মনে করছেন অভিনেত্রীর অসুস্থতা। গুরুতর অসুস্থ হওয়ার কারণেই ১২ দিনের ছুটি নিয়ে এখন বাড়িতে বিশ্রাম নিচ্ছেন তিনি। আর হয়তো তার ফলেই এদিন মিঠাইকে দেখা যায়নি। তবে ভক্তরা তাদের মিঠাই রানীকে যে খুব মিস করেছে তা এই ছবিগুলির কমেন্ট বক্স দেখলেই বোঝা যাচ্ছে।
View this post on Instagram

