শেষ নয়, বরং নতুন অধ্যায় শুরু হচ্ছে মিঠাইতে! সোশ্যাল মিডিয়ায় নিজেই পোষ্ট করে জানালেন অভিনেত্রী সৌমিতৃষা

টিআরপি শেষে থাকুক অথবা তলানিতে দর্শকদের মন থেকে মিঠাইকে সরানো অসম্ভব। সবসময় দর্শকদের মনে নিজের জায়গা ধরে রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছে টিম ‘মিঠাই’। গল্পে বারবার আসছে নতুন মোড়। আসছে নতুন চড়াই উতরাই। ধারাবাহিকে আসছে একাধিক নতুন নতুন ট্র্যাক। তার মধ্যেই মানুষের অবসর সময়কে মাতিয়ে রাখছে মিঠাই। আর এই পথ চলার শেষ যে এখনই হচ্ছে না তার ইঙ্গিত দিলেন সৌমিতৃষা।
বাংলা ধারাবাহিকের যে নামগুলি সব থেকে বেশি মানুষের মুখে শোনা যায় তার মধ্যে একটি নাম হল ‘মিঠাই’ (Mithai)। সময় পাল্টেছে, চরিত্রের বদল হয়েছে, তবু, ভাটা পড়েনি জনপ্রিয়তায়। যারা এতদিন ধরে নিয়মিত দেখে আসছেন মিঠাই, তাঁদের তাদের জন্য আরও একবার খুশির খবর। কারণ মাঝে শোনা যাচ্ছিল খুব বেশি দিন দেখতে পাওয়া যাবে না, সিধাই জুটিকে। সম্প্রতি বেশ কিছুদিন যাবত গুঞ্জন উঠেছিল শেষ হতে চলেছে মিঠাই। এবার সেই গুঞ্জনকে নস্যাৎ করে নতুন খবর দিলেন মিঠাই।
যবে থেকে শোনা যাচ্ছিল শেষ হয়ে যাবে মিঠাই সেদিন থেকেই বা বলা ভালো সেই মুহূর্ত থেকেই দর্শকদের একটাই আবেদন মিঠাই যেন শেষ করে দেওয়া না হয়। এই ধারাবাহিক বন্ধ হোক চান না ভক্তরা। ভালোবাসা চরিত্রগুলিকে আরো কিছুদিন পর্দায় দেখতে চান তাঁরা। কিন্তু কালের নিয়মে যে সবকিছুই শেষ হয়। ইতিমধ্যেই নতুন ধারাবাহিক ‘ফুলকি’র বিজ্ঞাপন দেখা গেছে জি বাংলার পর্দায়। শুধু সম্প্রচারের সময় এখনও জানা যায়নি। তাই দর্শকরা ধরেই নিয়েছিলেন এবার মিঠাইয়ের স্লটেই আসতে চলেছে ফুলকি।
কিন্তু এমনটা যে নাও হতে পারে তারই আভাস দিয়েছেন মিঠাই। বর্তমানে সবচেয়ে পুরনো ধারাবাহিক ‘মিঠাই’। এই ধারাবাহিকের মধ্যে দিয়েই অভিনেত্রী সৌমিতৃষা এবং অভিনেতা আদৃতের অভিনয় জগতে জায়গা যথেষ্ট পাকাপাকি হয়েছে। যদিও দুজনের ব্যক্তিগত জীবন নিয়েও যথেষ্ট বিতর্ক সৃষ্টি হয়েছে ধারাবাহিক চলাকালীনই, তবে সেসবকে পিছনে ফেলে এবার ‘মিঠাই’ ধারাবাহিকের শেষ পর্যায়ের শ্যুটিংয়েই ব্যস্ত সকলে। আর এই ব্যস্ততা যে এই মুহূর্তে ফুরোচ্ছে না বরং নতুন পর্বের মধ্যে দিয়ে আরো বাড়তে চলেছে সেটাই জানালেন অভিনেত্রী।
সম্প্রতি মিঠাই ধারাবাহিকের প্রধান অভিনেত্রী সৌমিতৃষা অর্থাৎ সবার প্রিয় মিঠাই রানী নিজে সোশ্যাল মিডিয়ায় একটি স্টোরি পোস্ট করেন। যেখানে তিনি লেখেন সামনে আসতে চলেছে নতুন শুরু। আর এখান থেকেই জোর গুঞ্জন শুরু হয়েছে মিঠাই ধারাবাহিকের নতুন পর্বের আগমনের। ঠিক যেমনটা এই মুহূর্তে দেখা যাচ্ছে গাঁটছড়া ধারাবাহিকে। অনেকেই ভেবেছিলেন শেষ হয়ে যাবে এই ধারাবাহিক কিন্তু তা না হয়ে শুরু হয়েছে এক নতুন পর্ব। ধারণা করা হচ্ছে ঠিক এমনটাই হতে চলেছে মিঠাই ধারাবাহিকের ক্ষেত্রেও। তবে এখনো অফিসিয়ালি চ্যানেল কর্তৃপক্ষের তরফ থেকে কিছু জানা যায়নি।

