মিঠাই ছদ্মবেশে ব্রাহ্মণকে খাওয়াবে নেশারগুলি, হবে মিঠির বিয়ে ভণ্ডুল! টিভির আগেই ফাঁস মিঠাইয়ের আগামী পর্ব

২০২১-এর ৪ঠা জানুয়ারি জি বাংলার পর্দায় সম্প্রচারিত হয়েছিল ‘মিঠাই’। জনাইয়ের মিষ্টি একটি মেয়ে মিঠাই যে তার মুন্নি অর্থাৎ সাইকেলে করে শহর কলকাতায় আসত মনোহরা বিক্রি করতে। তবে ভাগ্যক্রমে তার বিয়ে হল মিষ্টি পছন্দ করে না এক শহুরে বাবু সিদ্ধার্থের সাথে। তারপর থেকে পরপর দু’বছর একের পর এক রেকর্ড গড়েছে এই বাংলা ধারাবাহিক, টক্কর দিয়েছে হিন্দি ধারাবাহিককেও। ধারাবাহিকের প্রত্যেকেই পেয়েছে উচ্চমানের জনপ্রিয়তা।
সম্প্রতি মিঠাইয়ের উপর দিয়ে বয়ে গেছে এক নিদারুণ ঝড়। কিছুদিন আগেই মিঠাই জানতে পেরেছিল তার অবর্তমানে মিঠির সাথে বিয়ে হয়ে গিয়েছে উচ্ছে বাবুর। সেই মেয়ে কষ্ট পেয়ে মোদক বাড়ি ছেড়ে চলে যায় মিঠাই। তার কাছে সমস্ত কথা লুকিয়ে যাওয়াটাকে মেনে নিতে পারেনি মিঠাই। চিঠি দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। তখন মনে হয়েছিল এবার হয়তো উচ্ছে বাবুর জীবন থেকে চিরতরে হারিয়ে যাবে সে।
কিন্তু সমস্ত দুশ্চিন্তা দূর করে ফিরে আসে মিঠাই। ফিরে আসে বললে ভুল হবে ফিরিয়ে আনে তাকে। আর সেদিন উচ্ছে বাবুর পাশে শক্ত হয়ে দাঁড়িয়েছিল মিঠি। সেই মিঠাইকে বোঝায় উচ্ছে বাবু শুধু মিঠাইয়ের। আর সে সবসময় তারই থাকবে। মিঠির মুখে এই আশ্বাস মন ছুয়ে গিয়েছিল দর্শকদের।
এই সমস্ত ঝামেলা ঝঞ্ঝাট মিটার পর মিঠাইতে শুরু হলো মিঠির বিবাহ অভিযান। কিছুদিন আগে প্রকাশ পেয়েছে এর প্রমো। যা দেখে বেশ আগ্রহী দর্শকমহল। আজকের পর্বে মিঠাইকে দেখে মাথা ঘুরতে চলেছে সবার। ছদ্মবেশে মিঠাই কে দেখে সেই পুরনো আমেজে ধারাবাহিক উপভোগ করছেন দর্শকরা।
আসন্ন পর্বে দেখানো হবে, মিঠির বিয়ের মন্ডপে ড্রাইভার সেজে হাজির হয়েছে সিদ্ধার্থ। নাপিত সেজে নিপা। ব্রাহ্মণের বেশে মিঠাই রানী। আর বাদবাকি সবাই ব্যান্ড পার্টির মেম্বার। আর যার কথা না বললেই নয় সবার প্রিয় রাজিব কুমার হয়েছেন বরের বাবার কাকা। সব মিলিয়ে এক জমজমাট ব্যাপার-স্যাপার। এরপর ঠিক কি হবে তার জন্য অপেক্ষা করতে হবে দর্শকদের।

