আসছে মিঠাই ২! বিদায় বেলায় ভক্তদের জন্য সুখবর নিজের মুখেই জানালেন সৌমিতৃষা!

বেশ কয়েক সপ্তাহ টিআরপি (TRP) তালিকায় স্থান ওঠানামা করছে ‘মিঠাই’ (Mithai)-র। তবু, দর্শক মনে নিজের জায়গা ধরে রাখতে চেষ্টা চালিয়ে গিয়েছে টিম ‘মিঠাই’। গল্পে বারবার এসেছে নতুন মোড়। ধারাবাহিকে পরপর আগমন হয়েছে একাধিক নতুন চরিত্রের। এরই মধ্যে ফের শোনা যায় দুঃসংবাদ! শেষ হতে চলেছে এই ধারাবাহিক। গত নভেম্বর মাস থেকে এই গুজব শোনা গেলেও, এবারে সত্যি হতে চলেছে। বুধবার ছিল ‘মিঠাই’-র শেষ দিনের শ্যুট।
গত আড়াই বছর ধরে দর্শকদের মনের একেবারে কাছে পৌঁছেছে ‘মিঠাই’। শেষ লগ্নে মন খারাপ অভিনেতাদের। সোশ্যাল মিডিয়ায় শেষ শ্যুটের পর নিজেদের মন খারাপ উজার করে দিলেন অভিনেতারা। আদৃত রায় (Adrit Roy), সিদ্ধার্থ মোদকের চশমার একটি ছবি শেয়ার করেছেন। সাদা কাগজে লেখা ‘এন্ড অফ মিঠাই’, যার অর্থ, ‘মিঠাই’-র শেষে…।
সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundoo) ধারাবাহিকের প্রথম দিনের স্ক্রিপ্টের ছবি শেয়ার করে লিখেছেন, “শুরুতাই শুধু মনে থাক না হয়! ইতি মিঠাই ও মিঠি…।” এছাড়াও ধারাবাহিকের প্রায় প্রতিটা সদস্যই নিজেদের স্মৃতি- মন খারাপের গল্প লিখেছেন নেটমাধ্যমে। টলিপাড়া জুড়ে এখন শুধুই অন্ধকার আর অন্ধকার।
মিঠাই’-র শেষ দু’দিনের শ্যুটিংয়ে হাজির ছিল ধারাবাহিক ও অভিনেতাদের বিপুল সংখ্যক অনুগামীরা। প্রিয় অভিনেতাকে একবার দেখতে, ছুঁতে বা ছবি তুলতে, সূর্যের প্রখর তাপ উপেক্ষা করে তারা দিনভর অপেক্ষা করেছে ভরতলক্ষ্মী স্টুডিওতে। চকোলেট, ফুল, টেডি বেয়ার, শাড়ি, ছবি, কার্ড থেকে শুরু করে নানা ধরণের উপহারে তারা ভরিয়ে দিয়েছেন অনুগামীদের। তবে এখানেই শেষ নয় খুব তাড়াতাড়ি আসতে চলেছে মিঠাই টু।
এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছে ‘মিঠাই’। বলাই বাহুল্য কোনও ধারাবাহিকের জন্য এরকম আবেগ বহুদিন পরে দেখা গেল। শেষের দিকে কেক কেটে সেলিব্রেশন হলো মিঠাইয়ের। সেখানে এক সাংবাদিক তাদের জিজ্ঞাসা করেছিল মিঠাই ২ দেখতে চাই আসবে তো? তখন সিড আর মিঠাই একসাথে বলেছিল যদি গল্প ভালো হয় তাহলে অবশ্যই ফিরে আসবো সেটা মিঠাই টু হোক বা অন্য কোন ধারাবাহিক অথবা অন্য কোন সিনেমা। দর্শকরা চাইলে অবশ্যই আসব ছুটে চলে আসব। অর্থাৎ আবার একসঙ্গে দেখা যেতে পারে সিট মিঠাইকে।

