খুব তাড়াতাড়ি সাত পাকে বাঁধা পড়তে চলেছেন আলতা ফড়িং-এর অভিনেত্রী, ১৪ বছরের প্রেম নিয়ে কী বললেন তিনি?

টলিপাড়ায় ফের বিয়ের সানাই। আর বিয়ে মানেই বাঙালির উৎসব। বিয়ে করে ফেলছেন একের পর এক এক নায়ক নায়িকারা। সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়ের পর এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছে ‘আলতা ফড়িং’-এর ‘অমৃতা’। এবার জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন অভিনেত্রী মিষ্টি সিং। তাই ‘আলতা ফড়িং’ শেষে এবার লম্বা বিরতি নিয়েছেন তিনি। কারণটা হল তাঁর বিয়ে। আর তাঁর বিয়ের খবর চাপা নেই টলিপাড়ার অন্দরে ‘। তা

যারা নিয়মিত ধারাবাহিক দেখেন তারা অবশ্যই জানবেন বেশ কিছু দিন শেষ হয়েছে সিরিয়াল ‘আলতা ফড়িং’। এই সুযোগে গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা করে ফেললেন অভিনেত্রী। ১৮ মে বিয়ে করতে চলেছেন তিনি। ছোটবেলার বন্ধু রেমো দাস রায়ের সঙ্গে তাঁর প্রায় ১৪ বছরের প্রেম। বাইপাসের ধারে একটি বিলাসবহুল হোটেলে বসবে বিয়ের আসর। মিষ্টি হবু বরটি কে?

জানা যাচ্ছে, ছোটবেলার বন্ধু রেমো দাস রায়কেই বিয়ে করছেন মিষ্টি। তাঁদের প্রায় ১৪ বছরের প্রেম। বাইপাসের ধারে একটি বিলাসবহুল হোটেলে বসবে অভিনেত্রী মিষ্টি সিনহার বিয়ের আসর। এবিষয়ে একটি সংবাদ মাধ্যমকে মিষ্টি জানিয়েছেন ১৪ মে পরিণতি পাচ্ছে তাঁর ১৪ বছরের প্রেম। আধুনিক বিয়ের রীতি মেনে গায়ে হলুদের সঙ্গে মেহেন্দি, সঙ্গীতও হবে। আগে এই সমস্ত রীতিনীতি পালন তেমন দেখা যেত না কিন্তু বর্তমানে সমস্ত সংস্কৃতি মিলে মিশে বেশ কিছুদিনের একটি উৎসবে পরিণত হয়েছে বিয়ে।

আর ১৮ মে থাকছে রিসেপশন পার্টি। তবে মন্ত্রোচ্চারণ করে বিয়ে নিয় শুধু রেজিস্ট্রি করে সিঁদুরদান আর মালাবদল করেই বিয়ে সারবেন তাঁরা। একদিনেই সবকিছু মিটিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁদের। মিষ্টি সিং জানান, বিয়েতে তাঁর বাবার কিছু ফ্রেঞ্চ বন্ধু আসবেন। আর মেনুতে আমিষ, নিরামিষ সবধরনের পদই থাকছে। থাকছে বাঙালিয়ানায় ভরপুর কিছু পদ। যেমন ভেটকি, পাঁঠার মাংস, চিকেন, চিংড়ি, স্যালাড সহ আরও নানান কিছু।

 

View this post on Instagram

 

A post shared by Misty Singh (@mistysingh)

ইন্ডাস্ট্রিতে কারা আমন্ত্রিত? এপ্রসঙ্গে মিষ্টি জানান, প্রায় সবাই। তাঁর আর রোমো ছোটবেলার প্রেম। হবু বরের রিয়েল এস্টেডের ব্যবসা। তবে মিষ্টির বিয়ের পোশাক চিরাচরিত প্রথার থেকে একটু আলাদা, কারণ বিয়ের দিন বেনারসির বদলে লেহেঙ্গা পরবেন তিনি। আর শ্বশুরবাড়ি যাওয়ার দিন পরবেন বেনারসি। মধুচন্দ্রিমার জন্য ইউরোপই পছন্দ তাঁর, তাঁর বাবার কাজের সূত্রে ইউরোপের সঙ্গে একটা যোগ রয়েছেই। তাই সেখানকার কোনও দেশেই মধুচন্দ্রিমা সারবেন তিনি, তারপর ফিরে এসে ফের কাজে যোগ দেবেন।

Back to top button