মিঠুনের পাশে মিঠাইয়ের মিষ্টি অর্থাৎ অনুমেঘা! বড় পর্দায় হাতে খড়ি হতে চলেছে এই খুদে অভিনেত্রীর

আরো একবার রুপোলী পর্দায় ফিরতে চলেছে মিঠাইয়ের মেয়ে মিষ্টি, কোন ধারাবাহিকে জেনে নিন

বেশ কিছুদিন হল জি বাংলায় (Zee Bangla) শেষ হয়েছে ধারাবাহিক মিঠাই (Mithai)। এই ধারাবাহিকটি দর্শকদের কাছে ছিল অত্যন্ত জনপ্রিয় এবং আবেগের কেন্দ্রস্থল। জি বাংলায় সম্প্রচারিত কোন ধারাবাহিকে এত জনপ্রিয়তা কোনদিনও পায়নি। ধারাবাহিকে মিঠাই এবং সিডকে তো সবাই পছন্দ করেন, তবে এই ধারাবাহিকে আরও এক ক্ষুদে অভিনেত্রী রয়েছে যে বাকিদের সাথেই সমানতালে নজর কেড়েছে দর্শকদের। তিনি হলেন মিঠাই কন্যা মিষ্টি। এইবার নতুন প্রজেক্টে আসতে চলেছেন এই অভিনেত্রী।

মিঠাই ধারাবাহিকে মিষ্টি চরিত্রটিতে অভিনয় করতে যাকে দেখা গিয়েছে সে বাংলা সিরিয়ালের নতুন মুখ নয়। এর আগেও বেশ কিছু সিরিয়ালে তাকে অভিনয় করতে দেখেছেন দর্শকরা। বিশেষ করে কিছুদিন আগেই ‘বোধিসত্ত্বের বোধবুদ্ধি’ সিরিয়ালে অভিনয় করেছিল সে। নাম তার অনুমেঘা কাহালি। আগের সিরিয়ালে বোধির বোন মুন্নির চরিত্রে অভিনয় করেছিল সে।

মুন্নির পর মিষ্টি হয়ে আবার জি বাংলার পর্দায় ফিরেছিলেন ছোট্ট অভিনেত্রী অনুমেঘা। ছোট্ট মিষ্টি রূপে যখন এই মেয়েকে মিঠাইয়ের নতুন প্রোমোতে প্রথমবার দেখানো হয়েছিল তখন থেকেই নজর কেড়েছিলেন এই ক্ষুদে। নেটিজেনরা বলছিলেন নামের মতই মিষ্টি মেয়ে অনুমেঘা।

এরপর ধীরে ধীরে মিঠাই ধারাবাহিকের মধ্যে দিয়ে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিলেন এই অভিনেত্রী। মিঠাই ধারাবাহিকের প্রায় কমবেশি সকলেই নতুন কাজে যোগ দিল এতদিন অব্দি কোন খবর মেলেনি এই খুদে অভিনেত্রীর। তবে এইবার দর্শকদের অপেক্ষার অবসান ঘটিয়ে তিনি ফিরতে চলেছেন নতুন প্রজেক্টে। কোন ধারাবাহিকে ফিরছে এই খুদে অভিনেত্রী?

mithun and anumegha

শোনা যাচ্ছে খুব তাড়াতাড়ি বড় পর্দায় আগমন ঘটতে চলেছে এই অভিনেত্রীর। সুমন ঘোষের কাবুলিওয়ালা ছবিতে অভিনয় করতে চলেছেন তিনি। এই ছবিতে কাবুলিওয়ালা হিসেবে অভিনয় করবেন জনপ্রিয় তারকা মিঠুন চক্রবর্তী। আর তার ছোট মিনি রূপে দেখা যাবে অনুমেঘাকে। এই ক্ষুদে অভিনেত্রীকে এবার বড় পর্দায় দেখতে উৎসুক হয়ে রয়েছেন মিঠাই ভক্তরা।

Back to top button