ধারাবাহিক নতুন চমক, বড় হয়ে উঠল মিশকার ছেলে! ছেলেকে নিয়েই মায়ের ছবি ফাঁস ধারাবাহিকের আগেই!

স্টার জলসায় (Star jalsha) বর্তমানে যে সমস্ত ধারাবাহিকগুলি সম্প্রচারিত হচ্ছে তার মধ্যে সবথেকে পুরনো ধারাবাহিক হচ্ছে অনুরাগের ছোঁয়া। একটা সময় ছিল যখন প্রত্যেক সপ্তাহেই টিআরপি তালিকার প্রথম স্থানটিতে দেখা যেত অনুরাগের ছোঁয়াকে (Anurager chowa)। তবে বর্তমানে ধারাবাহিকের টিআরপি বেশ ভালোই পড়েছে ফলে প্রথম পাঁচ থেকে বেরিয়ে গেছে এই মেগা। আবারো শীর্ষে নিজের জায়গা করে নিতে গল্পে আনা হচ্ছে নতুন চমক।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, বদলে গিয়েছে প্রত্যেকের জীবন। দীপার থেকে আলাদা হয়ে গিয়েছে সূর্য। মিশকার জীবনে এখন অনেক বড় কাল হয়ে দাঁড়িয়েছে এই এক রত্তি বাচ্চা মেয়ে রুপা। মায়ের সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ নিতে এবার বদ্ধপরিকর হয়ে উঠেছে সে।
অন্যদিকে দীপার প্রতি অর্জুনের ভালোবাসার কথা ১৮ বছর ধরে গোপন থাকলেও বর্তমানে সবার সামনেই প্রকাশ পেয়েছে। দীপার সুখ কল্পনা করে এইবার অর্জুনের দারস্ত হয়েছে প্রবীর। সবমিলিয়ে একেবারে যে যার নিজের পথে হাঁটতে শুরু করেছে। এর মাঝেই জানা গেল ধারাবাহিকে আসতে চলেছে নতুন টুইস্ট।
খুব তাড়াতাড়ি বড় হয়ে উঠতে চলেছে মিশকার ছেলে। নিজের ছেলেকে নিয়েই সোশ্যাল মিডিয়ায় হাসিমুখে ছবি পোস্ট করলেন মিশকা অর্থাৎ অভিনেত্রী অহনা দত্ত। আসলে এতদিন অব্দি বাচ্চাটিকে দেখানো হয়নি ধারাবাহিকের পর্দায়। এইবার সেই ছোট্ট শিশুটিকে কোলে নিয়েই অহনা সবাইকে জানান দেয় খুব তাড়াতাড়ি এই ক্ষুদে শিল্পীর দেখা মিলবে মেগায়।

এছাড়াও জানা যাচ্ছে, খুব তাড়াতাড়ি ধারাবাহিক নিতে চলেছে টাইম লিপ। বেশ কিছু বছর এগিয়ে যাবে গল্প। বড় হয়ে যাবে মিশকার ছেলে। আর তারপর সেই হয়ে উঠবে ধারাবাহিকের প্রধান ভিলেন। আরো অনেক চমক অপেক্ষা করছে দর্শকদের জন্য। এইসবের মধ্যে দিয়েই আবারও টিআরপি তালিকার প্রথম দিকে নিজের নাম নথিভুক্ত করতে চলেছে এই মেগা।

