দীপাকে শেষ করতে এবার চরম পদক্ষেপ নিল মিশকা! মন্দিরে সূর্যর সামনেই গুলি করে মেরে ফেলার প্ল্যান! আজকের দুর্ধর্ষ পর্ব

এই মুহূর্তে দাঁড়িয়ে স্টার জলসা (Star jalsha) চ্যানেলের সব থেকে গ্রহণযোগ্য এবং জনপ্রিয়তা প্রাপ্ত ধারাবাহিকটি হলো অনুরাগের ছোঁয়া। টিআরপি তালিকার শীর্ষে থাকা এই ধারাবাহিক মাসের পর মাস নিজের জায়গা বজায় রেখে চলেছে। অনুরাগের ছোঁয়া (Anurager Chowa) পাকাপাকি ভাবে জায়গা করেছে দর্শকদের মনে। প্রতিযোগিতায় এই ধারাবাহিককে টেক্কা দেওয়া মোটেই সহজ নয়।
আজ থেকে নয়, বহুদিন ধরেই ধারাবাহিকের নায়ক এবং নায়িকার মধ্যে চলে আসছে মান অভিমানের পালা। এই মান অভিমান বর্তমানে ঘৃণায়, প্রতিহিংসায় পরিণত হয়েছে। সূর্য কোনভাবেই বিশ্বাস করতে পারছে না দীপাকে। দীপা আর সূর্যের এই ঝগড়া ঝামেলার মাঝে নরক হয়ে উঠছে দুই সন্তানের সুন্দর শৈশব।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, মিশকার প্ল্যানে এখন সূর্য শয্যাশায়ী। কিন্তু দীপা থাকতে সে তার স্বামীর কোন ক্ষতি হতে দেবে না। তাই সময় নষ্ট না করেই সে পৌঁছে গিয়েছে সূর্যের কাছে। তারপর তার সেবা শুশ্রষা দিয়ে সুস্থ করে তুলেছে সূর্যকে। নিজের বাড়িতে ফোন করে লাবণ্য সেনগুপ্ত সহ গোটা পরিবারকে সেই খবর জানিয়ে চিন্তা মুক্ত করেছে।
অন্যদিকে ফোন না ধরায় সোজা গুন্ডাগুলোর ডেড়ায় পৌঁছে গিয়েছে মিশকা। তারপর তাদের থেকে সমস্ত সত্যিটা জেনে সোজা চলে গিয়েছে সূর্যের কাছে। সেখানে গিয়ে এসে দেখে দীপা আর সূর্য একসাথে পুজো দিচ্ছে। এই দৃশ্য দেখে সহ্য করতে পারে না সে। দীপা আবার জিতে গেল এই বিষয়টা জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছিল তাকে।
এরপর এক ভয়ংকর ঘটনা ঘটাতে যায় মিশকা। তার সাথে একটি বন্দুক ছিল। সেটা নিয়েই ঝোপের আড়াল থেকে দীপার দিকে তাক করল মিশকা। সেই মুহূর্তে গ্রামবাসীরা দীপার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিতে বলছিল সূর্যকে। ট্রিগারে চাপ দিতে যাবে এমন সময় দুটো বাচ্চা মেয়ে ধাক্কা মারে মিশকাকে। তার হাত থেকে ঝোপের মধ্যে পড়ে যায় রিভলবার। আবারো অসফল হয় সে।

