মিশকার খেলা শেষ, দীপাকে ইনজেকশন দিয়ে মেরে ফেলার মিশকার চক্রান্ত হাতে না হাতে ধরে ফেললো সূর্য!

স্টার জলসার একটি অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে অনুরাগের ছোঁয়া। প্রায় প্রতি সপ্তাহেই স্লট লিড করে আসছে এই ধারাবাহিক। বর্তমানে ধারাবাহিকের নায়ক সূর্যের সঙ্গে নায়িকা দীপার কোন বনিবনা নেই। অনেক অভিমান জমে থাকায় সূর্য দীপাকে চায়না। আবার আগের মত সম্পর্কটাকে ঠিক করে নিতে সে ইচ্ছুক নয়। আর এরই মাঝে তাদের দুই মেয়ে সোনা এবং রুপা একপ্রকার যন্ত্রণার মধ্যে দিয়ে দিনযাপন করছে।

ধারাবাহিকের বর্তমান ট্র্যাক অনুযায়ী দীপার বোন উর্মি গর্ভবতী। বর্তমানে সে সূর্যের হসপিটালেই ভর্তি। আজকের পর্বে মিশকার চক্রান্ত ফাঁস হতে চলেছে সূর্যর সামনে। যেখানে উর্মির চিন্তায় সবার অবস্থা খারাপ সেখানে উর্মির মা এবং দিদা ঠাকুরের কাছে প্রার্থনা করছে যেন উর্মির কোল জুড়ে একটা ফুটফুটে ছেলে আসে। এই কথা শোনা মাত্রই তাদের ধিক্কার জানাই দীপা। আর লাবণ্য সেন এসে বলে প্রার্থনা করুন যেন মা সুস্থ থাকে এবং সন্তান সুস্থ ভাবে জন্মায়। এর মধ্যে হসপিটালে ঢুকে পড়ে মিশকা। অন্যদিকে যন্ত্রণায় ছটফট করছে উর্মি, নিজের কষ্ট কিছুতেই বোঝাতে পারছে না সে।

চেকআপ করার পর সমস্ত রিপোর্ট দেখে মিশকা সূর্যকে জানাই বাচ্চার মাথা উল্টে গেছে আর এই মুহূর্তে অনেক ব্লাড লাগবে এই শুনেই চিন্তায় পড়ে যায় সূর্য। এখন রক্ত কোথা থেকে জোগাড় হবে সেই নিয়ে চিন্তায় পড়ে যায় সবাই বিশেষ করে দীপা। দীপা ভেবে পায় না কীভাবে নিজের বোনকে এই সংকট থেকে উদ্ধার করবে। তখন দীপা বলে সে নিজেই ব্লাড দেবে আর তার কথা শুনে রুপা বলে যে তুমি তো নিজেই অসুস্থ, তুমি কি করে রক্ত দেবে মা? রুপার কথায় সম্মতি জানায় সূর্য। কিন্তু দীপার কাছে এখন উর্মিকে বাঁচানো সবচেয়ে আগে। তারপর দীপার সমস্ত রিপোর্ট দেখে নার্স বলে আপনার অবস্থা খুব খারাপ এর মাঝে রক্ত দিলে সমস্যা হতে পারে কিন্তু দীপা নাছোড়বান্দা তাই ব্লাড নিতে শুরু করে নার্স।

এমন সময় ঘরে আসে মিশকা। সে দীপাকে বলে যারা তোমার এত খারাপ চেয়ে এসেছে তাদের জন্যই আজ নিজের প্রাণ দিতে বসেছ তুমি? দেখেও অবাক লাগে। যখন প্রাণ দিচ্ছই তখন পুরোপুরি দাও। একেবারে শেষ হয়ে যাও এই বলে দীপার সমস্ত ব্লাড বের করে নেয়ার কাজ শুরু করে দেয় মিশকা। সেই সময় ঘরে আসে সূর্য, সে দেখে দীপার অবস্থা মারাত্মক খারাপ। তখন সূর্য বলে তুই ঘরে থেকেও ওর এই অবস্থা দেখতে পাচ্ছিস না। মিশকা বলে আমিতো সবে ঘরে এলাম। এদিকে দীপার অবস্থা খুবই খারাপ দীপা বারবার নিজের আঙ্গুল দিয়ে মিশকাকে দেখিয়ে দিতে চাইলেও সূর্য তো সত্যিটা কখনোই দেখতে পায় না তাই এবারও দেখতে পায়নি।

সূর্য এসে দীপাকে বাঁচিয়ে ফেলায় মিশকা বলে তোমাকে আর কষ্ট করে মারতে হবে না তোমার রক্তেই মরবে তোমার বোন, এই ইনজেকশনটার কথা মনে আছে তো? এটাতেই শেষ হবে তোমার বোন। কিন্তু দীপা বেঁচে থাকতে এটা কখনোই হতে দেবে না তাই যখন মিশকা ইঞ্জেকশন নিয়ে উর্মির ঘরে যায় দীপা গিয়ে বলে ওই ইনজেকশন দিলে উর্মির ক্ষতি হবে তখন চমকে যায় সূর্য। সূর্য বলে ইঞ্জেকশনটা আগে টেস্ট করা হবে তারপর দেওয়া হবে। অন্যদিকে যন্ত্রণায় ছটফট করতে থাকে উর্মি। আর অন্যদিকে দীপা ঠাকুর এর কাছে প্রার্থনা করতে থাকে যেন খুব তাড়াতাড়ি সুস্থভাবে জন্ম হয় উর্মির সন্তানের।

Back to top button