উৎসবের জন্য জগদ্ধাত্রীর কাছে অনুরোধ মেহেন্দির! তবে নিজের বোনের সংসার বাঁচাবে জ্যাস? টিভির আগেই ফাঁস আজকের পর্ব

যারা নিয়মিত জগদ্ধাত্রী ধারাবাহিকটি দেখেন তারা জানবেন এই মুহূর্তে জগদ্ধাত্রীর ননদের বিয়ে নিয়ে চলছে বিস্তার গন্ডগোল।সাংভির বিয়ে হবেই। ননদকে প্রতিশ্রুতি দিয়েছিল জগদ্ধাত্রী। মেনন, চন্দ্রনাথ, দেবু এবং দিব্যা সেনের লোকজন মণ্ডপ ঘিরে কৌশিকীকে টার্গেট করে। তবে ঘোমটায় মুখ ঢেকে জ্যাস সান্যাল শত্রুদের আটকায়। একের পর এক গুন্ডাকে ধরাশায়ী করে সে। তারপর মুখার্জি পরিবারের বড় বউয়ের বেশ ধারণ করে আবারও।

এদিকে রাজনাথ মুখার্জি ভেঙে পড়েছে। তার পাশে দাঁড়ায় জগদ্ধাত্রী। এমন সময় দেবু এবং চন্দ্রনাথ এসে তাকে পালটা জেরা করতে শুরু করে। ঘোমটার আড়াল থেকে কে একের পর এক গুলি চালিয়ে গুন্ডাদের ধরাশায়ী করল? জানতে চায় তারা। জগদ্ধাত্রী জানিয়ে দেয়, সে এ বিষয়ে কিছুই জানে না। তবে দিব্যা সেন ধরা পড়েছে। আর চন্দ্রনাথ এবং দেবুর বিরুদ্ধেও সাধু বটব্যাল এবং তার টিমের কাছে প্রমাণ আছে জানিয়ে দেয় সে।

এভাবেই নিজের আসল রূপ সামনে আসতে দেয় না জগদ্ধাত্রী। আর ঘোমটার আড়ালে শত্রু বিনাশ করে সে। শুরু থেকেই একের পর এক বিপদের সম্মুখীন হয়ে সবাইকে রক্ষা করে এসছে জগদ্ধাত্রী। আর আজও এর অন্যথা হলো না।

এইসব নিয়েই চলছে জগদ্ধাত্রির বর্তমান ট্র্যাক। গল্পসূত্রে জগদ্ধাত্রী একটি বোন রয়েছে। যার নাম মেহেন্দি। জগদ্ধাত্রীর প্রাক্তন প্রেমিক উৎসবের সাথে বিয়ে হয় মেহেন্দির। প্রথম থেকেই জগদ্ধাত্রীকে কখনোই দিদি হিসেবে মেনে নেয় নি সে আর বিয়ের পর থেকে তো সেই ঘৃণা আরো বেড়ে গিয়েছে। তবে উৎসবের মুখোশ সবার সামনে টেনে ছিড়ে দেওয়ার পর একটু হলেও জগদ্ধাত্রীকে বিশ্বাস করতে পেরেছে মেহেন্দি।

কখনো না মেনে নেওয়া দিদির থেকেই একটি মূল্যবান জিনিস চাইতে চলেছে মেহেন্দি। আগামী পর্বে দেখানো হবে জগদ্ধাত্রীকে মেহেন্দি জিজ্ঞাসা করে উৎসবকে অর্থাৎ মেহেন্দির স্বামীকে কি কোনভাবে এইসবের মধ্যে থেকে বাঁচানো সম্ভব নয়? কোন উপায় কি রয়েছে যার মাধ্যমে উৎসবকে সমস্ত কিছুর থেকে বের করে আনা যায়? এর উত্তরে কি বলতে চলেছে জগদ্ধাত্রী? এবার কি তবে দিদি হওয়ার খাতিরে বোনের কথা শুনবে সে নাকি বরাবরের মতো অন্যায়ের সাথে আপোষ না করে মাথা উঁচু করে এগিয়ে যাবে জগদ্ধাত্রী, এখন সেটাই দেখার বিষয়।

Back to top button