অবশেষে নিজের ভুল বুঝতে পারল মেঘের মা! ময়ূরীর চক্রান্ত বুঝতে পেরে মেঘের কাছে ক্ষমা চাইলো সে
মেঘের কাছে ক্ষমা চাইলো তার মা, সব জেনেও ময়ূরীর পক্ষ নিল শাশুড়ি

বর্তমানে জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত অন্যান্য ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম স্থান দখল করেছে ইচ্ছে পুতুল (Ichhe Putul)। বর্তমানে জমে উঠেছে ইচ্ছে পুতুল (Ichhe Putul) ধারাবাহিকের (Bengali Serial) প্লট। এই মুহুর্তে ধারাবাহিকের (Bengali Serial) প্রধান আকর্ষণ নায়িকা মেঘ।
প্রতিপক্ষ হিসেবে অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa) থাকায় এখনো অব্দি টিআরপিতে (TRP) তেমন ভালো ফলাফল করতে পারেনি এই ধারাবাহিক। তবে দর্শকদের মাঝে চর্চার অঙ্গ হয়ে উঠেছে এই মেগা। এই ধারাবাহিকের প্রধান আকর্ষণ নায়িকা মেঘ। তার পরিবর্তন চমকে দিয়েছে দর্শকদের।
সম্প্রতি ময়ূরীর বাবা মা ময়ূরীর করা সমস্ত কুকর্মের বিষয় বিস্তারিত জানতে পারে। যদি মেঘ কেবল মুখে বলতো তাহলে হয়তো তার কথা বিশ্বাস করতো না তার মা বাবা। কারণ কেউ নিজের বোনের এত বড় ক্ষতি করতে পারে এটা তাদের কল্পনার অতীত। কিন্তু এইবার মেঘ এত কাঁচা কাজ করেনি। সে বুদ্ধি খাটিয়ে ময়ূরীর ফোন থেকে সমস্ত কল রেকর্ড নিজের ফোনে নিয়ে নেয়।
এই কল রেকর্ডিং গুলো শোনানোর পরে বাবা মা এর কাছে একেবারে নিচে নেমে যায় ময়ূরী। তার মা বিশ্বাস করতে পারে না যে ময়ূরী এত জঘন্য হতে পারে। তারপর নীলের সামনে সব কিছু স্বীকার করে ময়ূরী। এই সম্পূর্ণ ঘটনায় পরিপ্রেক্ষিতে মেঘের কাছে ক্ষমা চায় তার মা মধুমিতা।
ময়ূরীর পক্ষ নিল মেঘ-এর শাশুরি
অন্যদিকে নীল বাড়িতে গিয়ে সবাইকে ময়ূরীর ঘটানো কাণ্ড কারখানা বলে। সবাই এইসব শুনে অবাক হয়ে যায়। কিন্তু তার মা এখনও অব্দি ময়ূরীর পক্ষ নিয়ে কথা বলে। সে বলে গিনি রূপকে পছন্দ করেছে এতে ময়ূরীর দোষ কোথায়? শুধু তাই নয় এতো কিছু ঘটানোর পরেও ময়ুরিকেই নীলের পাশে দেখতে চায় মীনাক্ষী। যদি সত্যি এমন কিছু হয় তাহলে কি দর্শকদের কাছে খলনায়িকায় পরিণত হবে মীনাক্ষী?
View this post on Instagram

