“আমি আর ফিরবো না বাপী”, যতই কষ্ট হোক না কেন আর ফিরবে না মেঘ, তবে নীলের মনে এখনো আশা আছে!

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে ইচ্ছে পুতুল (Ichhe Putul)। এখানে নায়িকা চরিত্রে অভিনয় করছেন তিতিক্ষা দাস (Titiksha Das), এবং নায়ক হিসেবে মৈনাক ব্যানার্জী। খলনায়িকা চরিত্রে দেখা যাচ্ছে শ্বেতা মিশ্রকে। ঠাম্মির আবদার রাখলনা মেঘ।
ধারাবাহিকের একদম শুরুর দিন থেকেই বিভিন্ন ভাবে গল্পের নায়িকা মেঘকে বিপদে ফেলতে উঠে পড়ে লেগেছে তার দিদি ময়ূরী। পরবর্তীতে তার সমস্ত কারসাজি ফাঁস হয়ে যায় সবার সামনে। ধারাবাহিকের এই দিনের পর্বে দেখা যায়, ঠাম্মি তার অসুস্থতার কারণে মেঘের গান সামনে থেকে শুনতে পারেনি বলে মেঘ তার সামনে বসে গান গায়।
গান শোনার পর ঠাম্মি মেঘকে বলে আর একবার কি এই বাড়ির সবাইকে ক্ষমা করা যায় না? তখন মেঘ ঠাম্মিকে জানিয়ে দেয় সত্যি আর তার পক্ষে সম্ভব নয় ফেরা। এরপর দেখা যায় ময়ূরীকে ডেকে পাঠিয়েছে রূপ। ময়ূরী রূপকে বলে, সেই নাকি মেঘের অনুষ্ঠান পন্ড করে দেবে বলেছিল! কিছুই তো পারলো না। তখন রূপ বলে, মেঘকে ভয় দেখাতে গিয়ে সে বিপদে পড়ে যাচ্ছিল তাই এখন আর কোন বাড়াবাড়ি করবে না রূপ।
এরপর দেখা যায় মেঘ নীলের বাড়ি থেকে ফিরে নিজের ঘরে ঢুকে চিৎকার করে কান্নাকাটি করতে থাকে। মেঘের বাবা অনিন্দ্য মাঝরাতে যখন জল আনতে ওঠে তখন সে মেঘের কান্না শুনতে পায়। কিন্তু বুঝতে পারে না তার কি করা উচিত, একবার ভাবে মেঘকে কাঁদতে দেওয়া উচিত আবার তার কান্না সহ্য করতে পারেনা অনিন্দ্য।
এই ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, নীল তার ঠাম্মির কাছে বসে কান্নাকাটি করছে আর ঠাম্মি তাকে সব সহ্য করার সাহস জোগাচ্ছে। অন্যদিকে মেঘ তার বাবাকে বলছে সে আর পিছন ফিরে তাকাবে না যাই হয়ে যাক না কেন। তবে কি মেঘ নীলের একসাথে পথ চলার দিন সত্যিই শেষ?

