ডাক্তাররাও ছেড়ে দিল হাল! মেঘ এবার কোমা থেকে কোনোদিন নাও ফিরতে পারে, জেনে পুরোপুরি ভেঙে পড়লো নীল!

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে ইচ্ছে পুতুল (Ichhe Putul)। এখানে নায়িকা চরিত্রে অভিনয় করছেন তিতিক্ষা দাস (Titiksha Das), এবং নায়ক হিসেবে মৈনাক ব্যানার্জী। খলনায়িকা চরিত্রে দেখা যাচ্ছে শ্বেতা মিশ্রকে।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, ময়ূরী আর রূপ মেঘের যে সর্বনাশ ঘটিয়েছে তার জন্য নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল মেঘ। সৌভাগ্যক্রমে ডাক্তার এবং অনিন্দ্য উভয় মেঘকে বাঁচিয়ে রাখে। কিন্তু ময়ূরীর জন্য আবারো মেঘের অবস্থা খারাপ দিকে চলে যায়।
মধুমিতা নিজের করা ভুলগুলো ময়ূরীকে বলে। সে বলে, সেইদিন মধুমিতা অন্ধ স্নেহের বসে ময়ূরীর পক্ষ নিয়েছিলো আর নীলের সিদ্ধান্তকে ভুল বলেছিলো। কিন্তু এখন তার মনে হয়, নীল সেদিন যা করেছিলো ঠিক করেছিলো। ময়ূরীকে বিয়ে করলে নীল কোনদিনও সুখী হতে পারত না। এসব শুনে নিজের মায়ের পরিবর্তন দেখে অবাক হয়ে যায় ময়ূরী।
এরপর মধুমিতা ময়ূরীর থেকে ওর ফোনটা চায় এটা দেখার জন্য যে, ময়ূরী কাকে ফোন করেছিলো। তখন ময়ূরী তার মাকে বলে, “তোমরা কিছুই প্রমাণ করতে পারবে না।” ফোনটা না দেওয়ায় মধুমিতার মনের সন্দেহটা আরো তীব্র হয়ে ওঠে। কোথাও গিয়ে সে বিশ্বাস করে ফেলেছে যে এই সবের পেছনে ময়ূরীও রয়েছে। অন্যদিকে আবারো অনিন্দ্য নীলকে মেঘের ধারে কাছেও ঘেঁষতে দেয় না।
ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, কান্নাকাটি করছে অনিন্দ্য আর মধুমিতা। অন্যদিকে মিনাক্ষী সবাইকে বলছে, মেঘ আসে ঠিক কোমা থেকে বেরিয়ে আসবে। হয়তো কিছুদিন লাগবে বা কিছু মাস। তখন নীল বাড়ি এসে বলে, হয়তো আর কোনদিনও নাও ফিরতে পারে মেঘ।

