মৃ’ত্যুর মুখ থেকে ফিরে এলো মেঘ! জ্ঞ্যান ফিরেই নীলের কথা ভাবছে সে, অন্যদিকে রূপের মুখোশ টেনে খুলতে প্রস্তুত গিনি!

এখন জি বাংলা (Zee Bangla) চ্যানেলের একটি অতি চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে ইচ্ছে পুতুল (Ichhe Putul)। এই ধারাবাহিকে নায়িকা চরিত্রে রয়েছেন তিতিক্ষা দাস (Titiksha Das), এবং নায়ক হিসেবে মৈনাক ব্যানার্জী। খলনায়িকা চরিত্রে দেখা যাচ্ছে শ্বেতা মিশ্রকে। বর্তমানে মৃত্যু মুখে মেঘ।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী নায়িকা মেঘের অবস্থা এতটাই সংকট জনক যে ডাক্তাররা অব্দি আশা ছেড়ে দিয়েছে। মেঘ বর্তমানে এক ভয়ঙ্কর ব্যাকটেরিয়ায় সংক্রমিত। মেঘের কাছে আর মাত্র কয়েকটা ঘণ্টা রয়েছে। লড়াই করতে করতে ক্লান্ত অনিন্দ্য।
ধারাবাহিকের এই দিনের পর্বে দেখা যায়, মেঘের জন্য প্রথমবার ঠাকুরের কাছে এসে পুজো দিয়ে সেই ফুল নিয়ে মেঘের ঘরে যায় নীল। ঘরের মধ্যে নার্সের সামনে অচেতন মেঘকে অনেক কথা বলে নীল। সে বারবার মেঘকে ফিরে আসার কথা বলে। আর তারপরেই ঘটে যায় এক অকল্পনীয় ঘটনা।
নীল ঘর থেকে বেরোতেই একটু একটু করে মেঘ কোমা থেকে বেরিয়ে আসে। ডাক্তার তার পরিবারের লোকজনদের জানান, ওর সামনে ঘটে যাওয়া ঘটনা নিয়ে কোন কথা যেন না তোলা হয়। সবাই মেঘের অবস্থার উন্নতি দেখে খুব খুশি হয় এবং অনেকটা শান্তি পায়। এরপর কথা বলার অবস্থায় ফেরে মেঘ। সে তাকে তাড়াতাড়ি বাড়িতে নিয়ে যেতে বলে। অনিন্দ্য তাকে কথা দেয় খুব তাড়াতাড়ি তারা বাড়ি ফিরবে।
অন্যদিকে দেখা যায় গিনি দিব্যেন্দুর বাড়িতে গিয়ে চারিদিকে ক্যামেরা ফিট করছে এবং সেগুলোকে ভালো করে পরীক্ষা করে নিচ্ছে। খুব তাড়াতাড়ি রূপের মুখোশ টেনে খুলে দেবে গিনি এমনটাই প্রতিজ্ঞা করেছে সে। বেশ আকর্ষণীয় হতে চলেছে ধারাবাহিকের আগামী পর্ব।

