আর শেষ রক্ষা হলো না, একপ্রকার শেষ হয়ে গেল মেঘ, ময়ূরীর সব কথা শুনে ফেলল মধুমিতা!

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে ইচ্ছে পুতুল (Ichhe Putul)। এখানে নায়িকা চরিত্রে অভিনয় করছেন তিতিক্ষা দাস (Titiksha Das), এবং নায়ক হিসেবে মৈনাক ব্যানার্জী। খলনায়িকা চরিত্রে দেখা যাচ্ছে শ্বেতা মিশ্রকে।

ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, ময়ূরী আর রূপ মেঘের যে সর্বনাশ ঘটিয়েছে তার জন্য নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল মেঘ। কিন্তু অনিন্দ্য মেঘকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে। বাপিকে পুলিশ কেস করার থেকে আটকাতে হসপিটালে চলে আসে ময়ূরী।

নীলের সঙ্গে ভালো ভালো কথা বলে তার পাশে থাকার অভিনয় করা শুরু করে ময়ূরী, আর তখনই সেখানে চলে আসে মিনাক্ষী। আর ময়ূরীর সেই প্ল্যানে জল ঢেলে দেয়। এরপর সোজা মেঘের কেবিনে চলে আসে সে। মেঘের সামনেই তার মাকে মেঘের সাথে ঘটা নোংরামি গুলো নিয়ে এমন ভাবে বলতে থাকে যে সেগুলো মেঘের কান অব্দি পৌঁছে যায়।

এরপর মেঘের অবস্থা এতটাই খারাপ হয়ে পড়ে যে মধুমিতা সঙ্গে সঙ্গে অনিন্দ্য কে ফোন করে হসপিটালে আসতে বলে। ডাক্তাররা আপ্রাণ চেষ্টা করে মেঘকে বাঁচানোর। কিন্তু মেঘের দিক থেকে কোন সাড়া পাওয়া যায় না। অবশেষে হাল ছেড়ে দেয় ডাক্তার।

ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, অনিন্দ্য ডাক্তারকে জিজ্ঞাসা করছে যে মেঘ বেঁচে আছে কিনা। তখন ডাক্তার বলে মেঘ কোমায় চলে গেছে। অন্যদিকে ময়ূরী এসব দেখে খুব ভয় পেয়ে যায় আর রূপকে ফোন করে নিজের ভয়ের কথা বলে আর ঠিক তখনই সেখানে চলে আসে মধুমিতা।

Back to top button