অপমানে ক্ষতবিক্ষত মেঘের পাশে এসে দাঁড়ালো নীল, মেঘের অপমানের বদলা নিতে এক দারুন প্ল্যান করলো গিনি

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে ইচ্ছে পুতুল (Ichhe Putul)। এখানে নায়িকা চরিত্রে অভিনয় করছেন তিতিক্ষা দাস (Titiksha Das), এবং নায়ক হিসেবে মৈনাক ব্যানার্জী। খলনায়িকা চরিত্রে দেখা যাচ্ছে শ্বেতা মিশ্রকে।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, নায়িকা মেঘের চরম ক্ষতি করার জন্য শয়তান রূপের সাথে হাত মিলিয়ে মেঘের অনেক বড় অনিষ্ঠ ইতোমধ্যেই ঘটিয়েছে ময়ূরী। মেঘ যাতে আর সম্মানের সাথে দাঁড়াতে না পারে তার সব ব্যবস্থাই করেছে ময়ূরী। তবে এইবার মেঘের পাশে রয়েছে নীল। হাজার চেষ্টা করেও নিজের কাছের মানুষদের চোখে মেঘকে খারাপ করতে পারেনি রূপ আর ময়ূরী।
ধারাবাহিকের এই দিনের পর্বে দেখা যায়, পাড়ার বউরা এসে অপমান করে যায় মেঘ এবং তার বাবা মাকে। কিন্তু সবার সামনে গলা উঁচু করে মেঘের পক্ষ নেয় অনিন্দ্য। তবে যেটাই হোক না কেন এসব ঘটনায় বেশ ভেঙ্গে পড়েছে মেঘ। মেঘের এই কষ্ট আনন্দের সাথে উপভোগ করছে ময়ূরী আর রূপ।
অন্যদিকে, প্রতিটা কাগজের প্রথম পাতায় মেঘের কেচ্ছার ঘটনা দেখে ভিতর ভীতর শেষ হয়ে যায় নীল। সে এই সব আর সহ্য করতে পারে না। তখন গিনি আর কাকুমনি এসে নীলকে বোঝায়। গিনি নীলকে বলে, এই সময় মেঘের যেটা প্রয়োজন সেটা হল তার কাছের মানুষদের সঙ্গ, তাদের বিশ্বাস। তাই নীলের উচিত মেঘের কাছে গিয়ে ওর হাত দুটো শক্ত করে ধরে ওর পাশে থাকা।
গিনি আরো বলে, এই অসম্ভব চাপের মুখে পড়ে মেঘ যদি খারাপ কিছু ঘটায় তাহলে আর আফসোসের সীমা থাকবে না। নীল এই শুনে আরো বেশি ভয় পেয়ে যায়। সে ভেবে পায় না ঠিক কিভাবে মেঘকে সাহস জোগাবে সে। তবে যে কোন উপায় মেঘের পাশে থাকতে চায় নীল।

