“শাশুড়ি বৌমার অশান্তিটাই দর্শক বেশি দেখে” অকপটে তিতিক্ষা

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে ইচ্ছে পুতুল (Ichhe Putul)। এখানে নায়িকা চরিত্রে অভিনয় করছেন তিতিক্ষা দাস (Titiksha Das), এবং নায়ক হিসেবে মৈনাক ব্যানার্জী। খলনায়িকা চরিত্রে দেখা যাচ্ছে শ্বেতা মিশ্রকে।

সম্প্রতি এক সাক্ষৎকারে অনেক হাঁড়ির খবর বেরিয়ে পড়লো পর্দার মেঘ এবং তার শাশুড়ি মীনাক্ষীর ঝুলি থেকে। বর্তমানে বেশ জমে উঠেছে ধারাবাহিক। যত দিন যাচ্ছে টিআরপি ততই বাড়ছে। এইবার এর আসল রহস্য নিজেই বললেন অভিনেত্রী।

বাস্তবের মেঘ কি এমনই ধৈর্যশীল?

টিরিক্ষা বলেন, “না, বাস্তবে আমি একেবারেই এমনটা নই। আমার ধৈর্য খুবই কম। বাস্তবে যদি আমার সঙ্গে এরকমটা হতো আমি অনেক আগেই শ্বশুরবাড়ি ছেড়ে চলে আসতাম। মেঘ অনেক বেশি সহ্য করেছে।”

মীনাক্ষীর সাথে কি কোনো মিল আছে শাশ্বতী গুহ ঠাকুরতার?

তিনি বললেন, “ধারাবাহিকে মীনাক্ষী খুবি দাম্ভিক একজন মহিলা। সে যেটা ঠিক মনে করে সেটাই ঠিক। অন্য কেউ যদি তার কথা অমান্য করে তাহলে সেটা তার অহংকারের জন্য আঘাত করে। কিন্তু বাস্তবে আমি একেবারেই রাগ করি না।”

শাশুড়ি বৌমার তো বর্তমানে মিল হয়েছে, কেমন লাগছে?

তিতিক্ষা বলেন, “শাশুড়ি বৌমার ঝগড়া দেখতেই দর্শক পছন্দ করেন। ওটাই এখন টিআরপি দেয়। তবে হ্যাঁ এখন শাশুড়ি একটু ভালো হয়েছে। কিন্তু বৌমা অন্যদিকে বেঁকে বসেছে। এখন বৌমা কবে রাগ ভুলে শাশুড়ির কাছে ফিরে যায় সেটাই দেখার পালা।”

Back to top button