মেঘকে ডিভোর্স দিতেও বেঁকে বসলো নীল! মেঘের সাইন করা ডিভোর্স পেপার নিয়ে পাল্টা চাপ নীলের
ডিভোর্স পেপারে সাইন করে দিতেই বেঁকে বসলো নীল, জমজমাট ইচ্ছে পুতুলের আগামী পর্ব

বর্তমানে জি বাংলা (Zee Bangla) চ্যানেলের একটি অন্যতম জনপ্রিয় এবং চর্চিত ধারাবাহিক হচ্ছে ইচ্ছে পুতুল (Ichhe Putul)। টিআরপিতে (TRP) স্লট জিততে না পারলেও, ধারাবাহিকটিকে (Bengali Serial) নিয়ে কৌতূহলের শেষ নেই দর্শকদের। দর্শকদের ধারণা স্লট চেঞ্জ করা হলে ধারাবাহিকটি নিশ্চিতভাবে টিআরপিতে ভালো ফলাফল করবে।
এ দিনের পর্বে দেখা যায় নীলের মেঘকে বাড়ি পৌঁছে দেওয়া নিয়ে মেঘকে অনেক কথা শুনতে হয় তার মায়ের কাছে। তবে বিষয়টা এখানেই সীমাবদ্ধ থাকে না। ময়ূরী নীলের কাছে গিয়ে মেঘের নামে এই নিয়ে যাতা রটায়। ময়ূরী নীলকে বলে মেঘ নাকি পাড়া শুদ্ধ বলে বেড়াচ্ছে নীল কোলে করে মেঘকে বাড়ি পৌঁছে দিয়ে গেছে, গাড়িতে ওঠার জন্য হাতে পায়ও ধরেছে। সব শোনার পর মেঘের ভীষণ অকৃতজ্ঞ ভাবতে থাকে নীল।
ইচ্ছে পুতুলের আগামী পর্ব দেখলে নীলের ওপর দর্শকদের রাগ আরও কয়েক গুণ বেড়ে যাবে এটা নিশ্চিত। নীলের পাঠানো ডিভোর্স পেপারে সুন্দরভাবে সই করে দেয় মেঘ। কোনরকম ঝামেলা ঝঞ্ঝাট করে না এই নিয়ে। সাইন করার পর মেঘ নীলের মুখোমুখি হয়ে ডিভোর্স পেপারটা তার হাতে দেয়। পেপারটা দিয়ে মেঘ নীলকে বলে সে যেন এটা নিয়ে আবার কোন ইগোতে না জড়ায়।
যেটা শান্ত শিষ্টভাবে মিটছে সেটাকে যেন সেভাবেই মিটতে দেয়। কিন্তু নীল তো এত শান্ত নয়। এত সহজে মেঘকে শান্তিতে থাকতে দেবে না সে। তাকে তার ইগো স্যাটিস্ফাই করার জন্য বা যেটাকে বলা হয় আত্ম সন্তুষ্টির জন্য কিছু না কিছু সমস্যা পাকাতেই হবে। নীল মেঘকে বলে সে কনটেস্ট করবে। নীলের মুখে এই কথাটা শুনে মেঘ তাকে বলে তাহলে তাই হোক।
অন্যদিকে ইউনিভার্সিটি যাওয়ার সময় যখন ময়ূরীর ঘরের সামনে দিয়ে মেঘ যাচ্ছিল তখন ময়ূরী এবং তার মায়ের কিছু কথোপকথন কানে আসে মেঘের। ময়ূরী তার মাকে বলছিল প্রথম দেখার পর থেকেই নীলকে ভীষণ পছন্দ করে ময়ূরী। সে চায় যেন খুব তাড়াতাড়ি নীল বাধা মুক্ত হোক। কি ঘটতে চলেছে এবার মেঘের জীবনে? জানতে হলে দেখতে হবে ইচ্ছে পুতুল।
View this post on Instagram

