মেঘের জন্যই নতুন জীবনে ফিরলো গিনি! ইচ্ছে পুতুলে আসছে নয়া মোড়, পাল্টে যাবে সব সম্পর্ক!

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে ইচ্ছে পুতুল (Ichhe Putul)। এখানে নায়িকা চরিত্রে অভিনয় করছেন তিতিক্ষা দাস (Titiksha Das), খলনায়িকা চরিত্রে শ্বেতা মিশ্র এবং নায়ক হিসেবে মৈনাক ব্যানার্জী। এতদিন শক্তিশালী প্রতিপক্ষের জন্য কেমন জনপ্রিয় হতে পারছিলো না এই ধারাবাহিক। তবে এইবার স্লট পরিবর্তন হওয়ায় নিঃসন্দেহে সুদিন আসছে এই ধারাবাহিকের জন্য।

ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, বাড়ির অমতে গিয়ে কারো কোন কথা না শুনে, সবাইকে আত্মহত্যার ভয় দেখিয়ে জোর করে রূপকে বিয়ে করে গিনি। রূপের সাথে বিয়ে হওয়ার পর থেকে রূপ এবং তার মায়ের কাছে নানান ভাবে অত্যাচারিত হচ্ছে গিনি। রুপের করা অত্যাচার যাতে গিনি কাউকে না বলে তাই জন্য রূপের মা গিনিকে প্রত্যেকদিন ঠান্ডাভাবে হুমকি দিচ্ছেন।

গিনি কষ্ট পেলেও প্রতিনিয়ত চেষ্টা করে চলেছে এই সমস্ত কিছু তার বাড়ির লোকেদের কাছ থেকে আড়াল করার। কারণ সে খুব ভালো করেই জানে এই বিয়েটা দিতে বাড়ির অনেকেই আপত্তি জানিয়েছিল। তাই এখন যদি এই অবস্থা নিয়ে বাপের বাড়ি যায় তাহলে সবাই গিনিকেই দোষারোপ করবে, তাকে নিয়েই সবাই হাসাহাসি করবে। কিন্তু মেঘ গিনিকে দেখার পর থেকে আর কিছুতেই শান্তভাবে বাড়িতে বসে থাকতে পারছে না।

একই পাড়ায় পাশের বাড়িতে একটা মেয়ে এমন ভাবে নির্যাতিত হচ্ছে আর মেঘ নিজের বাড়িতে বসে আছে এটা সে কিছুতেই মেনে নিতে পারছে না। গিনির এমন অবস্থা দেখার পর ময়ূরী নিজের পিঠ বাঁচাতে চাইলেও মেঘ কোনভাবেই এমন কাজ করতে পারবেনা তাই এবার রূপকে ধরিয়ে দেওয়ার প্ল্যান করতে থাকে সে।

ধারাবাহিকের আগামী পর্বে দর্শকরা দেখবেন রূপ গিনিকে একটি ঘরে বন্ধ করে অত্যাচার করছে। তখনই পুলিশ নিয়ে সেখানে চলে আসে মেঘ। প্রমাণসহ রূপ আর তার মাকে পুলিশের হাতে ধরিয়ে দেয় মেঘ। আর নীল এসে গিনিকে তার নিজের বাড়িতে ফিরিয়ে নিয়ে যায়। মেঘের জন্যই আবার একটি স্বাভাবিক জীবনে ফিরতে পারে গিনি।

Back to top button