বধূ নির্যাতনের শিকার গিনি, প্রমাণ হাতে নিয়ে নীলের সামনে ময়ূরীর পর্দা ফাঁস করবে মেঘ

এই মুহূর্তে বাংলা (Zee Bangla) চ্যানেলের অন্যতম একটি চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে ইচ্ছে পুতুল (Ichhe Putul)। টিআরপিতে তেমন ভালো ফল করতে না পারলেও দর্শকদের চর্চায় সবসময় থাকে এই ধারাবাহিক। এখানে নায়িকা চরিত্রে অভিনয় করছেন তিতিক্ষা দাস (Titiksha Das), খলনায়িকা চরিত্রে শ্বেতা মিশ্র এবং নায়ক হিসেবে মৈনাক ব্যানার্জী।
বর্তমানে রুপঙ্করকে বিয়ে করার পর থেকে গিনির জীবনে নেমে এসেছে চরম অন্ধকার। সম্পর্কের সূত্রপাতেই সবার মুখ ঝামটা সহ্য করে এই বিয়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিল মেঘ। তবে তার দিদি ময়ূরী তার শ্বশুরবাড়ির কাছে এতটাই প্রিয় যে মেঘের কথা গুলো কারোর কাছেই পাত্তা পায়নি।
তারপর নিজের কপালটা নিজেই পোড়ায় গিনি। বাড়ির লোকজন যখন রূপঙ্করের সম্পর্কে খোঁজ খবর নেওয়ার কথা বলে তখন গিনি পাগল হয়ে যায় এবং আত্মহত্যার ভয় দেখিয়ে বাড়ির সবাইকে বিয়ের জন্য রাজি করায়। গিনির এই অবস্থা দেখে সাত পাঁচ না ভেবেই বিয়েটা দিয়ে দিতে বাধ্য হয় তার পরিবার।
বিয়ে হওয়ার পর থেকেই গিনি বুঝতে পারছে যে সে কত বড় ভুল করে ফেলেছে। যে ভুলটা তার পক্ষে বর্তমানে শুধরে নেওয়া একপ্রকার অসম্ভব। শ্বশুরবাড়িতে অত্যাচার সহ্য করে তাকে পড়ে থাকতে হচ্ছে কারণ বাড়ি যাওয়ার মুখ নেই তার। শাশুড়ি মায়ের ভয়ে বাড়িতে ফোন করে কিছুই বলতে পারছে না সে।
সম্প্রতি এই ধারাবাহিকের একটি নতুন প্রোমো ভিডিও সম্প্রচারিত হয়েছে যেখানে দেখা যাচ্ছে, রূপঙ্করের বাড়িতে ময়ূরীকে নিয়ে হাজির হয়েছে নীল। ময়ূরী নীলকে জিজ্ঞাসা করে, রূপের বাড়িতে কেন এসেছে সে? তখন নীল বলে মেঘ তাকে ডেকেছে। মেঘ দরজা খুলে নীলকে বলে আজ সবকিছু প্রমাণ হয়ে যাবে। ঠিক পরের মুহূর্তেই দেখানো হয় যন্ত্রণায় মাটিতে লুটিয়ে পড়ে কাতরাচ্ছে গিনি। তবে কি এবার সত্যি সত্যি নীলের সামনে চলে আসবে রূপঙ্করের আসল চেহারা? নাকি ময়ূরী আর রূপ নিলে আবারও পাল্টে দেবে খেলা?

