ইন্দিরাকে সামনে এনে সব সত্যি প্রমাণ করে দিল মেঘ, ভয় পেয়ে গেল ময়ূরী! দারুন মোড় গল্পে

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে ইচ্ছে পুতুল (Ichhe Putul)। এই মুহূর্তে ধারাবাহিকের প্রধান আকর্ষণ নায়িকা মেঘ এবং নায়কের বোন গিনি। এখানে নায়িকা চরিত্রে অভিনয় করছেন তিতিক্ষা দাস (Titiksha Das), খলনায়িকা চরিত্রে শ্বেতা মিশ্র এবং নায়ক হিসেবে মৈনাক ব্যানার্জী। যতদিন যাচ্ছে আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠছে এই মেগা।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, মেঘের স্বামী এবং সংসার দুটোই কেড়ে নিয়েছে ময়ূরী। বর্তমানে মেঘকে মাথা উঁচু করে দাঁড়াতে দেবে না এটাই পন করেছে সে। তাই মেঘের ফোন থেকে মেঘ ও জিষ্ণুর ফটো নিয়ে নিজের সাংবাদিক বন্ধুকে পাঠিয়েছে ময়ূরী। পরের দিন পেপারে খবরটা ছাপতেই আসল কালপ্রিটকে ধরতে উঠে পড়ে লাগে মেঘ।

নিজের চরিত্রের ওপর এত বড় দাগ লাগায় এইবার আর ছেড়ে কথা বলবে না মেঘ। নিজের উপর হওয়া অন্যায়ের জন্য সংবাদপত্র কর্তৃপক্ষের বিরুদ্ধে স্টেপ নেওয়ার কথা ভাবে মেঘ এবং তার পাশে থাকে জিষ্ণু। সব মেনে নিলেও নিজের উঠতি ক্যারিয়ারকে এইভাবে মাটিতে মিশিয়ে যেতে দেবে না সে।
চাপে পড়ে ইন্দিরা শিকার করে নেয় যে ময়ূরী তাকে এই সমস্ত করতে বলেছিল। তার নিজের থেকে এমন কিছু করার কোন ইনটেনশন ছিল না। এই শুনে ভীষণ রেগে যায় মেঘ আর বাড়ি ফিরে সবার সামনে ময়ূরীকে একটা ঠাটিয়ে চড় মারে। মেঘ বলে ইন্দিরা নিজে বলেছে যে দিদিভাই তাকে দিয়ে এসব করিয়েছে।
এই কথা শুনে ময়ূরীর প্রতি সন্দেহ জাগে মধুমিতার এবং তাই দেখে বেশ ভয় পেয়ে যায় ময়ূরী। ময়ূরী নীলকে বলে সে যেন তার হয়ে প্রতিবাদ জানায়। তখন মেঘ স্বয়ং ইন্দিরাকে সবার সামনে হাজির করে সমস্ত সত্যিটা আরো একবার বলার জন্য। এসব দেখে ভীষণ ভয় পেয়ে যায় ময়ূরী। তবে কি এইবার ধরা পড়ে যাবে সে? সত্যি যদি এই ভাবেই সে ধরা পড়ে, তাহলে কেমন লাগবে দর্শকদের?

