মেঘের জীবনে নতুন মোড়, নতুন সময় গল্পের মোড় ঘুরিয়ে অন্য রূপে সে! আগাম পর্ব ফাঁস

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে ইচ্ছে পুতুল (Ichhe Putul)। ধীরে ধীরে টিআরপিতে বেশ ভালই ফলাফল করছে এই মেগা। এখানে নায়িকা চরিত্রে অভিনয় করছেন তিতিক্ষা দাস (Titiksha Das), খলনায়িকা চরিত্রে শ্বেতা মিশ্র এবং নায়ক হিসেবে মৈনাক ব্যানার্জী। নায়িকার জীবনে আসতে চলেছে নতুন মোড়।

এই ধারাবাহিকটি বর্তমানে দর্শকদের অত্যন্ত পছন্দের একটি মেগা হয়ে উঠেছে। ধারাবাহিকের নায়ক সহ প্রত্যেকেরই মন্তব্য দর্শকরা প্রতিদিন ইচ্ছে পুতুল দেখেন, কিন্তু সেটা জি ফাইভে। তাই এবার দর্শকদের ধারাবাহিকটি টিভির পর্দায় দেখার সুযোগ করে দিল চ্যানেল। এবার থেকে সন্ধ্যে ছটায় সম্প্রচারিত হবে এই মেগা।

যতদূর জানা যাচ্ছে নায়িকা মেঘের জীবনে আসতে চলেছে অনেক বড় চমক। পাল্টে যেতে চলেছে তার জীবন। সম্প্রতি ধারাবাহিকের গল্প অনুযায়ী রূপের আসল চেহারা দেখে ফেলেছে গিনি। এইবার মেঘ দায়িত্ব সহকারে গাঙ্গুলী পরিবারের সকলের সামনে ধরিয়ে দেবে রূপকে। ফলে ফের মেঘের কাছেই ক্ষমা চাইতে আসতে হবে নীলকে। তবে এইবার আর এত সহজে ক্ষমা পাবে না সে।

জানা গিয়েছে নিজের গান নিয়েই এগিয়ে যাবে মেঘ। নিজের জীবনের অনেক সফলতা অর্জন করবে সে। কিন্তু এত সহজে নায়ক-নায়িকার মিল হচ্ছে না, কারণ মেঘ, নিজের সাথে হওয়া অন্যায়গুলো এত তাড়াতাড়ি ভুলে যাবে না। তার পাশাপাশি এই ধারাবাহিকটি শেষ হওয়ারও কোনো সম্ভাবনা এই মুহূর্তে নেই।

অন্যদিকে নীলকে বিয়ে করার জন্য ময়ূরীর এত খাটনি সবই জলে যাবে। সবটা প্রকাশ পাওয়ার পর ময়ূরীর দিকে ফিরেও দেখবে না নীল। যার ফলস্বরূপ নীলের সঙ্গে ময়ূরীর বিয়ের কোন প্রশ্নই উঠছে না। এইবার মেঘের জীবন ঠিক কোন খাতের মধ্যে দিয়ে এগোবে সেটা জানতে হলে দেখতে হবে ইচ্ছে পুতুল।

Back to top button