বিচ্ছেদ ভুলে বিবাহের পথে নীল মেঘ! সমস্ত চক্রান্ত মাটি হয়ে গেল ময়ূরীর, আবার সুখের মুখ দেখবে মেঘ!

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে ইচ্ছে পুতুল (Ichhe Putul)। এখানে নায়িকা চরিত্রে অভিনয় করছেন তিতিক্ষা দাস (Titiksha Das), এবং নায়ক হিসেবে মৈনাক ব্যানার্জী। খলনায়িকা চরিত্রে দেখা যাচ্ছে শ্বেতা মিশ্রকে। ফের এক হতে চলেছে নায়ক নায়িকা।

যারা ইচ্ছে পুতুল ধারাবাহিকটিকে একদম শুরু থেকে দেখে আসছেন তারা জানবেন, নায়িকা মেঘের নিজের দিদি ময়ূরী নানা রকম নোংরা চাল চেলে বিচ্ছেদ ঘটিয়েছে মেঘ আর নীলের। ময়ূরীর জন্য আজ মেঘ এবং নীলের সম্পর্ক ডিভোর্স পেপারে একটা শরীরের অভাবে টিকে আছে।

তাদের মধ্যে ভালোবাসার জোর আর কাজ করে না। অন্যদিকে মেঘের ওপর নীলের অবিশ্বাস নীলকে মেঘের থেকে এত দূরে পাঠিয়ে দিয়েছে যে তার পক্ষে মেঘের কাছে যাওয়া একপ্রকার মেঘ ছোঁয়ার সমান হয়ে গিয়েছে। কিন্তু তাও নীল চেষ্টা চালিয়ে যাচ্ছে মেঘকে ফেরানোর।

তবে শোনা যাচ্ছে এই বিচ্ছেদ ভুলে আবার নাকি ধারাবাহিকে আসতে চলেছে মেঘের মহা বিবাহ পর্ব। আবার নাকি ধুমধাম করে বিয়ে হবে মেঘের। এতদিন কার এত মন খারাপ সব নিমেষে মিলিয়ে যাবে আর আনন্দে ভরে উঠবে প্রত্যেকে।

টেলিপাড়ায় জোর গুঞ্জন খুব তাড়াতাড়ি নাকি এই নিয়ে প্রকাশ পাবে একটি নতুন প্রোমো। তবে এখানে প্রশ্ন হচ্ছে মেঘের বিয়েটা কার সাথে হবে! এক পক্ষের দর্শক চান নীলকে আর একটা সুযোগ দেওয়া হোক এবং আর এক পক্ষের দর্শক নীলের একেবারে বিরুদ্ধে গিয়ে তাকে বয়কট করার কথাই জানান। এবার দেখার পালা কার গলায় মালা দেয় মেঘ।

Back to top button