ধীরে ধীরে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়ছে মেঘ, লজ্জায় অপমানে নিজেকে শেষ করতে গেলো সে

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে ইচ্ছে পুতুল (Ichhe Putul)। এখানে নায়িকা চরিত্রে অভিনয় করছেন তিতিক্ষা দাস (Titiksha Das), এবং নায়ক হিসেবে মৈনাক ব্যানার্জী। খলনায়িকা চরিত্রে দেখা যাচ্ছে শ্বেতা মিশ্রকে।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, ধারাবাহিকের নায়িকা মেঘের চরম ক্ষতি করার জন্য শয়তান রূপের সাথে হাত মিলিয়ে অনেক বড় অনিষ্ঠ ইতোমধ্যেই ঘটিয়েছে ময়ূরী। এই ঘটনার পর থেকে মেঘ মানসিকভাবে একটু একটু করে ভেঙে পড়ছে।।
ধারাবাহিকের এই দিনের পর্বে দেখা যায়, টেবিলের ওপর রাখা ছুরি নিয়ে নিজের দিদির বলা কথাগুলো ভাবতে থাকে সে। আর তারপরেই অসাবধানতা বসত তার আঙুলের ডগাটা কেটে যায়। ভিতরে ভিতরে নিজেকে শেষ করে দেওয়ার পরিকল্পনায় যে সে করছে সেটা এখান থেকেই স্পষ্ট।
অন্যদিকে নীলের এক সহকর্মী মেঘের নামে উল্টোপাল্টা কথা বললে সবার সামনে তার ওপর চড়াও হয়নি নীল। আর এদিকে মেঘকে নিয়ে বেশ চিন্তায় পড়ে যায় অনিন্দ্য। তার এক সাইক্রিয়াটিস্ট বন্ধুকে দেখানোর কথা ভাবতে থাকে সে।
এরপর দেখা যায় গুরুজীর কাছে এসে জিষ্ণু জিজ্ঞাসা করে যে তার এই মুহূর্তে কি করা উচিত। এই ঘটনার পর জিষ্ণু একবারও মেঘের কাছে যায়নি এটা শুনে ভীষণ রেগে যায় গুরুজি। এরপর জিষ্ণু ঠিক করে আর এভাবে পালিয়ে বেড়াবে না সে। এখন সে মেঘের কাছে গিয়ে তার পাশেই থাকবে।

