মেঘের মৃ’ত্যুতেই কি শেষ ইচ্ছে পুতুল! বাঁচার সব পথ বন্ধ করে, ঘুমের ও’ষু’ধ খে’য়ে হাতের শি’রা কা’ট’লো মেঘ!

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে ইচ্ছে পুতুল (Ichhe Putul)। এখানে নায়িকা চরিত্রে অভিনয় করছেন তিতিক্ষা দাস (Titiksha Das), এবং নায়ক হিসেবে মৈনাক ব্যানার্জী। খলনায়িকা চরিত্রে দেখা যাচ্ছে শ্বেতা মিশ্রকে। এইবার এক বিরাট বড় পদক্ষেপ নিল মেঘ।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, ধারাবাহিকের নায়িকা মেঘের চরম ক্ষতি করার জন্য শয়তান রূপের সাথে হাত মিলিয়ে অনেক বড় অনিষ্ঠ ইতোমধ্যেই ঘটিয়েছে ময়ূরী। এই ঘটনায় মেঘের সমস্ত মান সম্মান একেবারে মাটিতে মিশে যায়। লোক সমাজের মুখ দেখানোর অবস্থায় থাকে না মেঘ।

এই ঘটনার পর থেকে মেঘ মানসিকভাবে একটু একটু করে ভেঙে পড়তে থাকে সে। শুধু তাই নয়, নিজের জন্য মা-বাবার অসম্মান, নীলের অসম্মান আর তার পাশাপাশি উঠতে বসতে ময়ূরীর গঞ্জনা মেঘ কে বাধ্য করে খারাপ কিছু ঘটাতে।
বহুদিন ধরে মেঘ নিজেকে শক্ত করে ধরে রাখার চেষ্টা করছিল। কিন্তু এইবার আর শেষ রক্ষা হলো না। ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, বাথরুমে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে রয়েছে মেঘ। মায়ের থেকে আনা ঘুমের ওষুধগুলো সবকটা মুখে পুরে দিয়ে ব্লে’ড দিয়ে নিজের হাত কেটে ফেলে মেঘ।

কিছুদিন আগেই শোনা যাচ্ছিল শেষ হয়ে যাচ্ছে ইচ্ছে পুতুল। তবে কি এই ভাবেই ধারাবাহিকের নায়িকার মৃত্যু দিয়ে শেষ হবে ধারাবাহিক? এত বড় নোংরামি করার পরেও কি শাস্তি পাবে না আসল দোষীরা? জানতে হলে নজর রাখতে হবে জি বাংলার পর্দায় ইচ্ছে পুতুল ধারাবাহিকে।

