সব বুঝেও কিচ্ছু বোঝে না, ন্যাকা নায়িকাকে দেখে বিরক্ত দর্শক, ময়ূরীর সব চক্রান্ত বুঝে ফেলেও দিদি বলতে অজ্ঞান মেঘ

সম্প্রতি জি বাংলায় শুরু হয়েছে ইচ্ছে পুতুল ধারাবাহিকটি। শুরুতে বেশ সমালোচনার মুখে পড়তে হয় ধারাবাহিকটিকে। বেশিরভাগ দর্শকেরই অভিযোগ ছিল ধারাবাহিকটি ইচ্ছে নদী ধারাবাহিকের থেকে প্লট চুরি করেছে। কারণ ইচ্ছে নদীর মতো এই ধারাবাহিকেও রয়েছে দুই বোন এবং এক নায়কের কাহিনী, ধারাবাহিকের টাইটেল থেকে শুরু করে নায়িকার নাম সবেতেই পাওয়া গিয়েছে মিল। কিন্তু সমস্ত সমালোচনা পার করেও বর্তমানে বেশ ভালোভাবেই চলছে এই ধারাবাহিক।
ইচ্ছেনদী ধারাবাহিকের মতন ইচ্ছে পুতুল ধারাবাহিক ও দিদি সব সময় ক্ষতি করার চেষ্টা করে চলেছে মেঘের। নানাভাবে মেঘকে অপদস্ত করার চেষ্টায় থাকে ময়ূরী। যে বোনের এর জন্য আজ সে জীবিত রয়েছে তার অনিষ্ট করার একটা সুযোগও ছাড়ে না সে। বোনের শ্বশুরবাড়িতে বোনের সঙ্গেই থাকে ময়ূরী। আর প্রতিনিয়ত চেষ্টা করে যায় সবার সামনে মেয়েকে ছোট করার খারাপ প্রমাণিত করার।
মেঘ তার দিদিকে খুব ভালোবাসে তার দিদির জন্য সে সবকিছু করতে পারে। কিন্তু তার দিদি তাকে এতোটুকু বোঝে না। মেঘের বাপের বাড়িতে মেঘকে একমাত্র একজনই বোঝে সে হলো মেঘের বাবা। মেঘের মাও ময়ূরী অন্ত প্রাণ। সম্প্রতি মেঘের শ্বশুরবাড়ির পাড়ার একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল মেঘ। নীলের দুই বোন গিনি এবং মিনি মেঘকে পছন্দ করে না। এই সুযোগটা নিয়ে ময়ূরী তাদেরকে উস্কিয়ে মেঘের ক্ষতি করার চেষ্টা করেছিল। সে এমন ভাবে প্ল্যান করেছিল যাতে মেঘ কোনভাবেই গান না গাইতে পারে। কিন্তু সেই যাত্রায় মুখ কালো হয় ময়ূরীর।
এমন নয় যে মেঘ বুঝতে পারে না যে তার দিদি তার ক্ষতি চায়, আর এতদিন ধরে তাই চেয়ে এসেছে। মেঘ খুব ভালো মতো করেই বোঝে তার সাথে নীলের সম্পর্কটা মেনে নেয়নি ময়ূরী। জানো কেন প্রকারে নীলের জীবন থেকে তাকে তাড়াতেও চায় সে। কিন্তু সব জানার পরেও কোন তাপ উত্তাপ নেই মেঘের।
সম্প্রতি হানিমুনে যেতে চলেছে নীল আর মেঘ। আর এর মাঝে নীল মোটেই চাইছে না, ময়ূরীকে জড়াতে। কিন্তু ইচ্ছে করে সব জেনেশুনেও ময়ূরীকে শপিং করা থেকে শুরু করে প্রত্যেকটি বিষয়ে জড়াচ্ছে মেঘ। অন্যদিকে সে ঠিকই বুঝতে পেরেছে ময়ূরীর ভালো ব্যবহারের পিছনে লুকিয়ে রয়েছে কোন শয়তানি মতলব। তারপরেও মেঘ সুযোগ করে দিচ্ছে আবার কোনো গন্ডগোল ঘটানোর। মেঘের এই বিরক্তিকর ব্যবহার, তার বুঝেও না বোঝার ভান করা, এত ভালো মানুসি মোটেই সহ্য করতে পারছেন না দর্শকরা। দর্শকরা মন্তব্য করছেন “সব জেনেশুনেও ন্যাকামো করছে মেঘ”। সত্যি তাই, জেনে বুঝে নিজের কবর নিজেই খুঁড়ছে মেঘ।
View this post on Instagram

