মেঘ গাঙ্গুলী বাড়িতে ফিরতে নারাজ হলেও রুপকে শাস্তি দিতে কোর্টে গিনির পাশে সে! অবশেষে সব কুকর্মের শাস্তি আজ!

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে ইচ্ছে পুতুল (Ichhe Putul)। এখানে নায়িকা চরিত্রে অভিনয় করছেন তিতিক্ষা দাস (Titiksha Das), এবং নায়ক হিসেবে মৈনাক ব্যানার্জী। খলনায়িকা চরিত্রে দেখা যাচ্ছে শ্বেতা মিশ্রকে। এইবার গিনির পাশে দাঁড়ালো মেঘ।
ইচ্ছে পুতুল ধারাবাহিকে নায়িকার ভাগ্য খুব একটা ভালো নয়। শুরু থেকেই শুধু অপমান, অসম্মান আর অবিশ্বাস সহ্য করতে হয়েছে মেঘকে। প্রথমে সে সব কিছু মুখ বুঝে মেনে নিলেও যত দিন এগিয়েছে মেঘ বুঝতে পেরেছে মুখ বুঝে সহ্য করতে করতে তার আত্মসম্মান মাটিতে মিশে যাচ্ছে। তাই প্রতিবাদী হয়ে ওঠে সে।
মেঘ চরিত্রটি সত্যি একেবারে আলাদা। একজন প্রকৃত নায়িকার ঠিক যা যা করা উচিত তেমনটাই করেছে মেঘ। নিজের এত অপমান হওয়া সত্বেও একজন অসহায় মেয়েকে তার বিপদের দিনে বাঁচতে ছুটে গেছে। শুধু তাই নয়, নিজের সম্পর্ক যেমনি থাকুক না কেনো, এই বিপদে গিনির পাশে দাঁড়াতে ভোলেনি সে।
ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, কোর্টের বাইরে দাড়িয়ে আছে গিনি আর তার পাশে রয়েছে মেঘ। গিনির চোখে মুখে ভয়, যন্ত্রণা স্পষ্ট বোঝা যাচ্ছে। মেঘ গিনিকে বলে, শক্ত থেকে অন্যায়ের মোকাবিলা করতে হবে। ভয় পেলে চলবে না।
মেঘের কথায় ভরসা পায় গিনি। এরপর সেখানে আসে রূপ। আর তার সাথে আসে শালিনী অর্থাৎ রূপের মা। তারা এসে গিনির সামনে দাড়াতেই গিনি খুব রেগে যায় আর রাগান্বিত দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে থাকে। আর গিনির পাশে তার মনের ভরসা হয়ে দাড়িয়ে থাকে মেঘ।

