পান পাতা সরিয়ে নীলকে দেখে বিয়ে করতে অস্বীকার করল মেঘ! অবশেষে সত্যি হল অনিন্দ্যর ভয়!

দর্শকরা এতদিন অধীর আগ্রহে অপেক্ষা করে ছিলেন জি বাংলার (Zee Bangla) চ্যানেলের ইচ্ছে পুতুল (Ichhe Putul) ধারাবাহিকের নায়ক নায়িকার বিয়ে দেখবেন বলে। এতদিন ধরে তাদের জীবনে বয়ে গিয়েছে ঝড়। কিন্তু এইবার দর্শকরা ভেবেছিলেন মিল হবে তাদের। আর সেই দিকেই এগোচ্ছিল গল্প। হঠাৎ করেই বদলে গেলো সব!

বহুদিন ধরে একটু একটু করে সযত্নে ময়ূরী অর্থাৎ নায়িকা মেঘের দিদি মেঘ আর নীলের সম্পর্কটাকে ভেঙে চুরমার করে দিয়েছে। যার ফলস্বরূপ শেষ পর্যন্ত বিচ্ছেদ ঘটেছে নায়ক নায়িকার। শেষ পর্যায়ে গিয়ে নীল অনেকটাই বদলে গিয়েছিল তাই মেঘ একটু হলেও চেয়েছিল আবার নতুন করে নীলকে সুযোগ দিতে। কিন্তু নীল ভেবেছিল মেঘ হয়তো আর কখনো তার সঙ্গে থাকতে চায় না তাই সে অনেক দূরে চলে গিয়েছিল। তাদের দুজনের মনের কষ্টগুলোকে উপলব্ধি করেছিল তাদের পরিবারের লোকজন।

এরপর ঠাম্মি ঠিক করে, এইভাবে আর নায়ক-নায়িকাকে দূরে রাখা যাবেনা। এভাবে চলতে থাকলে তারা দুজনে একাই থেকে যাবে সারা জীবন। কেউ নতুন করে নিজের জীবন শুরু করবে না। তাই দুজনের মধ্যে কাউকেই কিছু না জানিয়ে সোজা বিয়ের মণ্ডপে তাদের পাঠানোর ব্যবস্থা করে নীলের ঠাম্মি। তার কথা মতন প্রস্তুতি নিতে শুরু করে দেয় দুই পরিবার।

দেখতে দেখতে আইবুড়ো ভাতের অনুষ্ঠান থেকে শুরু করে গায়ে হলুদ সবই মিটে যায়। নতুন বর আর কনের সাজে সেজে ওঠে নীল আর মেঘ। যদিও তারা দুজনেই পুনরায় বিয়ে করতে রাজি নয়। কিন্তু তাদের কিছু করার নেই। কারণ এখন যদি তারা বিয়েটা ভেঙে দেয় তাহলে গোটা পরিবারের মান সম্মান ধুলোয় মিশে যাবে।

আরও পড়ুনঃ “ফেসবুকে দেখে ভালো লেগেছিল…” সরস্বতী পুজোর দিনে মনের মানুষকে খুঁজে পেয়েও হতাশ ‘জগদ্ধাত্রী’ অঙ্কিতা!

ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, বিয়ের আসরে নিজের চোখের উপর থেকে পান পাতা সরিয়ে মেঘ দেখতে পায় সেখানে দাঁড়িয়ে রয়েছে কাকিমনি লাল প্রত্যেকে। এরপর তার চোখ যায় বরের সাজে দাঁড়িয়ে থাকা নীলের ওপর। সে বিশ্বাস করতে পারে না নীলের সঙ্গে বিয়ে হচ্ছে তার। এবার কি করবে মেঘ সে কি আনন্দের সঙ্গে নীলকে গ্রহণ করে নেবে নাকি আবারো পুরনো অভিমান গ্রাস করবে তাকে?

Back to top button