“রূপ একা নয় সাথে ময়ূরীও আছে!” গিনি জিষ্ণুর সাথে এবার এক হল নীল! ভুল ভাঙতেই মেঘের পাশে দাঁড়ালো সে!

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে ইচ্ছে পুতুল (Ichhe Putul)। এখানে নায়িকা চরিত্রে অভিনয় করছেন তিতিক্ষা দাস (Titiksha Das), এবং নায়ক হিসেবে মৈনাক ব্যানার্জী। খলনায়িকা চরিত্রে দেখা যাচ্ছে শ্বেতা মিশ্রকে।

ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, মেঘের ক্ষতি করার জন্য রূপের সাথে হাত মিলিয়ে মেঘের চরম সর্বনাশ করে ছাড়লো ময়ূরী। মেঘ যাতে আর দ্বিতীয়বার মাথা তুলে দাঁড়াতে না পারে তারই বেবস্থা করলো ময়ূরী। কিন্তু মেঘকে মাটিতে মিশিয়ে দেওয়া এত সহজ নয়।

মেঘের বাবা অনিন্দ্য মেঘের ঘরে এসে তাকে ওষুধ খাওয়াতে চাইলে মেঘ কিছুতেই খেতে চায় না। তার বাবা বুঝতে পারেন মেঘের অভিমান হয়েছে। নিজের ভুল বুঝতে পেরে মেঘের কাছে ক্ষমা চেয়ে তার রাগ ভাঙিয়ে দেয় অনিন্দ্য। অন্যদিকে নীলকে লাল বোঝায়, সে যেটা করেছে তাতে মেঘের বিরুদ্ধে কথা বলার, তার সম্মান নিয়ে খেলা করার রসদ পেয়ে গিয়েছে মিডিয়া।

নীলের ওই সময় শান্ত থাকা উচিত ছিল। নীল তখন নিকের ভুল স্বীকার করে। এদিকে জিষ্ণু গিনিকে সমস্ত সত্যিটা খুলে বললে এবং ওই রিসর্ট এর নামটা বললেই গিনি নিশ্চিত হয়ে যায় এই সব কিছুর পিছনে রয়েছে রূপ। কারণ ওই একই জায়গায় গিনিকে বহুবার নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল রূপ। এইবার সবটা সবার কাছে পরিষ্কার হয়ে যায়।

ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, মেগ ময়ূরীকে বলছে, যে এই কাজটা করেছে সে অনেকগুলো ভুল করে ফেলেছে। তখন ময়ূরী মেঘকে জিজ্ঞাসা করে সে কি ময়ূরীকে সন্দেহ করছে? তখন মেঘ তার দিদিকে বলে, কাউকে তো একটা সন্দেহ করতেই হবে। অন্যদিকে নীল সবটাই বুঝে যায়, সে বলে এই কাজটা রূপ একা করেনি। এর সাথে জড়িত আছে ময়ূরী।

Back to top button