ক্ষমা চেয়ে মেঘকে আপন করে নিল মীনাক্ষী! ময়ূরীর দোষ প্রমাণ হতেই আসল সত্যি সকলের সামনে এলো, আসছে ইচ্ছে পুতুলের মহা পর্ব

খুব বেশি দিন হয়নি শুরু হয়েছে ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul)। দুই বোনের গল্প নিয়েই তৈরি জি বাংলার এই সিরিয়াল। নিজের অসুস্থতার জন্য বোন মেঘের উপরে নির্ভরশীল দিদি ময়ূরী। মনে মনে বোনের প্রতি হিংসা ভরপুর তার। নীল ময়ূরীকে ছেড়ে মেঘকে ভালবেসে বিয়ে করেছে বলে প্রতিনিয়ত ষড়যন্ত্র করে চলেছে ময়ূরী। মেঘকে অপদস্থ করা, তার ক্ষতি করা তার লক্ষ্য।
খুবই শান্তশিষ্ট সোভাবের একটা মেয়ে মেঘ। বারংবার ময়ূরীর পাতা ফাঁদে পা দিয়ে অপমানিত হতে তাকে। মেঘের রান্নায় অতিরিক্ত নুন দেওয়া থেকে শুরু করে রিসেপশনে তার সাজ বিগড়ে দেওয়া, পরীক্ষায় ষড়যন্ত্র করে মেঘকে ফাঁসানো, তার গলা খারাপ করে দেওয়ার মতো একটার পর একটা কাণ্ড ঘটিয়ে গিয়েছে ময়ূরী।
পাসপোর্ট খুঁজে না পাওয়ায় বলে অপমান করে সৌরনীল। এমনকি তার চরিত্রের দিকেও আঙুল তুলতে বাকি রাখে না তার পরিবার সহ নীল। এরপরেই সিদ্ধান্তটা নিয়ে নেয় মেঘ। তার পাসপোর্ট চুরির জন্য পুলিসে অভিযোগ জানায় সে। অন্যদিকে আসতে বলে দেয় ময়ূরীকেও। এই পর্বটা দেখেই উচ্ছ্বসিত দর্শকরা।
নীল মেঘকে বলে তার করা কমপ্লেনগুলো যেন সে তুলে নেয়। এই অপমান যেন আর না সহ্য করতে হয়, নীলের পরিবারের সবাইকে। যার উত্তর স্বরূপ মেঘ নীলকে বলে এতদূর যখন এসেছি আর পিছনে ফিরে তাকাতে পারব না। অনেক অপমান সহ্য করতে হয়েছে আমাকে আর নয়। এইবার খুব তাড়াতাড়ি তুমি তোমার মা আর গোটা পরিবার আমার কাছে ক্ষমা চাইবে।
তখন নীল বলে তুমি এতটা শিওর হচ্ছ কি করে। মেঘ আবারও একই কথা বলে তার কোন দোষ নেই সে নির্দোষ। আর সে সেটা প্রমাণ করে দেবে। তখন নীল বলে, যদি তেমনটাই হয় তাহলে আমি আমার মা সহ গোটা পরিবার তোমার কাছে ক্ষমা চাইবো। সত্যি সত্যি যদি এমন দিন আসে তাহলে কেমন লাগবে দর্শকদের?

