ইউনিভার্সিটিতে সকলের সামনে থেকে নীলকে তুলে নিয়ে গেল পুলিশ! চেষ্টা করেও আটকাতে পারল না মেঘ!

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে ইচ্ছে পুতুল (Ichhe Putul)। যতদিন যাচ্ছে আরো অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছে এই মেগা। এখানে নায়িকা চরিত্রে অভিনয় করছেন তিতিক্ষা দাস (Titiksha Das), এবং নায়ক হিসেবে মৈনাক ব্যানার্জী। খলনায়িকা চরিত্রে দেখা যাচ্ছে শ্বেতা মিশ্রকে। এতদিনে ময়ূরীর প্ল্যান সফল হল।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী ধারাবাহিকের খলনায়িকা ময়ূরী বিভিন্ন রকমের ষড়যন্ত্রের মাধ্যমে নায়ক নীল এবং নায়িকা মেঘকে আলাদা করে দিয়েছে। কিন্তু নায়ক নীলের কাছাকাছি সে কিছুতেই পৌঁছতে পারেনি। তাই এবার নিজের ব্রহ্মাস্ত্র প্রয়োগ করল সে।
এই দিনের পর্বে দেখা যায়, নীলের ইউনিভার্সিটিতে চলে এসেছে পুলিশ। এরপর তারা নীলকে ডেকে পাঠায় এবং তাকে জিজ্ঞাসাবাদ করে। নীল স্পষ্ট জানায় এই অভিযোগ মিথ্যে। ময়ূরী তার বোনের সঙ্গে যেটা করেছে তার পর সেই মেয়েকে বিয়ে করার কোন প্রশ্নই ওঠে না। কিন্তু পুলিশ নীলকে উল্টো ফ্যাসাদে ফেলে দেয়।
যেহেতু ময়ূরীর নামে থানায় কমপ্লেন করা হয়নি তাই নীলের কথাকে অতটা গুরুত্ব দেয় না পুলিশ। সোজা থানায় নিয়ে চলে যাওয়া হয় নীলকে। আর ঠিক তখনই মেঘের মুখোমুখি হয় নীল। ঠিক এমনই কিছুর ভয় পেয়েছিল মেঘ, যেটার জন্য আগের থেকে নীলকে সাবধান অব্দি করেছিল সে। কিন্তু নীল তার কথা শোনেনি।
থানা থেকে খবর দেওয়া হয় নীলের পরিবারকে। এসব শুনে তাড়াতাড়ি ছুটে আসে নীলের বাবা-মা। তারা পুলিশকে বলে একজন অধ্যাপককে ইউনিভার্সিটি থেকে এভাবে তুলে আনা মানে তার মানহানি করা। আর এর বিরুদ্ধে তারা স্টেপ নিতে পারে। তখনই ঘরে ডাকা হয় নীলকে আর জোর জবরদস্তি সেখানে ঢুকে আসে ময়ূরী। এইবার ময়ূরী এমন ভাবে আষ্টেপৃষ্ঠে নীলকে বেঁধে ফেলেছে যে সেখান থেকে বেরোনো তার পক্ষে সম্ভব নয়। মেঘ কি পারবে এই অবস্থা থেকে নীলকে মুক্ত করতে?

