নিজেই সর্বনাশের দিকে এগোচ্ছে ময়ূরী! মায়ের বাঁধা দেওয়া সত্ত্বেও নীল পিছু ছাড়বে না সে
এই প্রথম ময়ূরীকে বাধা দিল তার মা, নীলের সঙ্গে ফের জড়িয়ে পড়ায় ঘোর আপত্তি তার

এই মুহূর্তে জি বাংলা (Zee Bangla) চ্যানেলের একটি অন্যতম জনপ্রিয়তা প্রাপ্ত ধারাবাহিক হচ্ছে ইচ্ছে পুতুল (Ichhe Putul)। শুরু শুরুতে অন্য এক ধারাবাহিকের জলজ্যান্ত কপি হিসেবে সমালোচনার শিকার হলেও ধীরে ধীরে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হচ্ছে এই ধারাবাহিক। বর্তমানে ধারাবাহিকের প্রধান কেন্দ্রবিন্দু নায়িকা মেঘ।
বেশ কিছুদিন আগেই মেঘের জীবন ওলট পালট হয়ে গিয়েছিল। এক চরম অপমানের শিকার হয়েছে মেঘ। তার গায়ে লেপে দেওয়া হয়েছে দুশ্চরিত্রার তকমা। স্ত্রী হিসেবে মেঘ আশা করেছিল তার স্বামী নীল তার পাশে থাকবে। কিন্তু সেও বাকি পাঁচটা মানুষের মতন তাকে ভুল বুঝেছে ছোট করেছে। আর এরপরেই ঘুরে দাঁড়িয়েছে মেঘ।
মেঘ ছিল ময়ূরীর পথের কাঁটা। তাই নীলের জীবন থেকে মেঘকে সরানোর জন্য উঠে পড়ে লেগেছিল ময়ূরী। এখন মেঘ চলে যাওয়ায় তার রাস্তা পরিষ্কার। তাই নিজেকে মেঘের জায়গায় বসানোর আপ্রাণ চেষ্টা করে চলেছে সে। এই জায়গাটা পাওয়ার জন্য নীলের সামনে মেঘ আর জিষ্ণুকে নিয়ে বানিয়ে বানিয়ে অনেক নোংরা কথা বলে ময়ূরী। এছাড়াও নানা ভাবে নীলের কাছাকাছি থাকার চেষ্টা করে চলেছে সে।
ময়ূরী আজ পর্যন্ত যত অন্যায় করেছে সেগুলির বেশিরভাগই সে করতে পেরেছে কারণ তার মা তার পাশে ছিল। ময়ূরীর মা সন্তান স্নেহে অন্ধ। ময়ূরীর করা নোংরামি গুলো তাই কিছুতেই তার চোখে পড়ে না। ময়ূরী এটা খুব ভালো করেই জানে এরপরে যদি নীলের সাথে তাকে থাকতে হয় তার জন্য আগে নীলের জমি নিজের মায়ের কাছে শক্ত করতে হবে। তাই গিনির বিয়ের শপিং এর সময় কেনা দুলটা নিজের মাকে দেখিয়ে নীলের তরফদারি করতে থাকে ময়ূরী।
আর এখানেই ঘটে বিপত্তি। ময়ূরীর মায়ের চোখে নীল একটা কান পাতলা মেরুদণ্ডহীন ছেলে। তার মতে নীল যখন খুশি যার তার প্রতি দুর্বল হয়ে পড়তে পারে। এক সময় মেঘের তরফদারি করে ময়ূরীকে অনেক অপমান করেছিল নীল, এমনকি বাড়ি থেকেও তাড়িয়ে দিয়েছিল। শুধু কি তাই, বিয়ের দিন ময়ূরীকে লগ্ন ভ্রষ্টা করে সেই পিঁড়িতেই মেঘকে বিয়ে করেছিল। এইসব কিছু ভুলতে পারেনি তার মা। তাই ময়ূরীর মা ময়ূরীকে স্পষ্ট জানায় নীলের সাথে অথবা তার পরিবারের কারোর সাথে যেন ময়ূরী মেলামেশা না করে। অন্যদিকে নীলের করা সমস্ত কিছু মেঘের ঘাড়ে চাপিয়ে মায়ের কাছে নীলকে ভালো প্রমাণ করতে চেষ্টা করে ময়ূরী। তবে কি এবার নীলের দিকে এগুলোর পথে ময়ূরীর প্রধান বাধা হয়ে দাঁড়াবে তার মা?

