নীলের সামনে ফাঁস ময়ূরীর চালাকি! অন্যদিকে জিষ্ণু মেঘ ধীরে ধীরে আসছে আরও কাছাকাছি

এই মুহূর্তে জি বাংলা (Zee Bangla) চ্যানেলের অন্যতম একটি চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে ইচ্ছে পুতুল (Ichhe Putul)। বর্তমানে বেশ জমে উঠেছে ইচ্ছে পুতুল। এই ধারাবাহিকের প্রধান আকর্ষণ হল নায়িকা মেঘ (Megh)। শক্তিশালী প্রতিপক্ষ থাকায় টিআরপিতে তেমন ভালো ফল করতে পারে না এই মেগা। এই সিরিয়ালে নায়িকা চরিত্রে অভিনয় করছেন তিতিক্ষা দাস (Titiksha Das), খলনায়িকা চরিত্রে শ্বেতা মিশ্র এবং নায়ক হিসেবে মৈনাক ব্যানার্জী।
গিনি এমন একটা ছেলেকে ভালোবেসে ফেলে যে কোনো দিনও গিনিকে ভালোবাসেনি, শুধুই গিনির সাথে মজা করতে চেয়েছে। দুর্ভাগ্য বসত সেই লম্পট দুশ্চরিত্র ছেলে রূপের সাথেই জোর করে বিয়ে করে গিনি। সে কারোর কথাই শোনেনি। মেঘ অনেক চেষ্টা করেও কিছুতেই এই সর্বনাশ আটকাতে পারেনি।
বিয়ের দিন মদ খেয়ে মিনির সাথে রীতিমতো অসভ্যতা করে রূপ। গিনির মুখের দিকে চেয়ে মিনি কিছু বলতে পারেনি বিয়ের দিন। কিন্তু মিনি হাজার বার চেয়েও সেই ঘটনাটা কিছুতেই বার করতে পারছেনা নিজের মন থেকে। কারণ একটা মেয়ে ব্যাড টাচ বুঝবে না এটা হতে পারে না।
ময়ূরী (Mayuri) খুব ভালো করেই জানে সে আর খুব বেশি দিন এই নাটক চালিয়ে যেতে পারবে না কারণ বিয়ে হয়ে গিয়েছে গিনির। তাই সে মেঘকে বলে সে যেনো আর নীলের (Neel) বাড়ি না যায়, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এবার সত্যিটা বেরিয়ে আসতে আর বেশি দিন লাগবে না। অন্যদিকে মেঘের সাথে কথা বলে নীলের কিছুক্ষণের জন্যে মনে হয় এত জোর দিয়ে মিথ্যে কি কেউ বলতে পারে? সন্দেহ দানা বাঁধে তার মনেও।
আরও পড়ুনঃ চরিত্রে দাগ দিতে এসে প্রতীক্ষাকে ‘Get lost’ বলে নিজের জায়গা দেখিয়ে দিল শিমুল; দুর্ধর্ষ পর্ব ‘কার কাছে কই মনের কথা’তে
ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে ময়ূরী ভাবতে থাকে সত্যি জানাজানির আগেই বিয়ে সারতে হবে তবে। সে নীলকে বলে যেদিন ডিভোর্স হবে সেদিন নাহয় কোর্ট ম্যারেজ হবে তার আগেই যেনো নীল ময়ূরীকে আপন করে নেয়। এই শুনে অবাক হয়ে যায় নীল। অন্য দিকে জিষ্ণুকে (Jishnu) মেঘ তার বাড়িতেই রিহার্সালের জন্য ডাকে। কি হতে চলেছে আগামী পর্বে? তবেকি এখনই বিয়েটা সেরে ফেলবে নীল?
View this post on Instagram

