“আমি দূরেই ভালো আছি” অনিন্দ্যকে প্রত্যাখ্যান করলো ময়ূরী! মেঘের স্বপ্ন পূরণ হল অবশেষে!

চরম সর্বনাশের মুখে পড়েও অবশেষে বেঁচে গেল জি বাংলার (Zee Bangla) চ্যানেলের ইচ্ছে পুতুল (Ichhe Putul) ধারাবাহিকের নায়িকা। ধারাবাহিকের বর্তমান পর্বগুলি হয়ে উঠেছে অনেক বেশি আকর্ষণীয়। একেবারে নতুন ভাঁজে গল্প পরিবেশন করছে এই মেগা। তবে যতদূর জানা যাচ্ছে ধারাবাহিকের টিআরপি অত্যন্ত কম হওয়ায় আর খুব বেশিদিন সম্প্রচার হবে না এই ধারাবাহিকটি।
বর্তমান গল্প অনুযায়ী, ধারাবাহিকের নায়িকা মেঘকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করে তার নিজের দিদি ময়ূরী। কিন্তু সৌভাগ্যবশত মেঘ বেঁচে যায়। সুন্দরভাবে তার বিয়ে সম্পূর্ণ হয়। এত চেষ্টা করেও জিততে পারে না ময়ূরী। উল্টে পুলিশের হাতে ধরা পড়ে যায় সে। এইবার আর তার পাশে কেউ নেই। মধুমিতা নিজে তার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার কথা জানায় সর্বসমক্ষে। এই মুহূর্তে দ্রুত গতিতে এগোচ্ছে গল্প। আগামী মাসের মধ্যেই শেষ হয়ে যেতে চলেছে এই ধারাবাহিক।
এই মুহূর্তে জমে উঠেছে ধারাবাহিকের গল্প। সফল হয়েছে পরিকল্পনা। অনেক বাধা বিপত্তি এলেও শেষ পর্যন্ত চার হাত এক হয়েছে ধারাবাহিকের নায়ক নায়িকার। এ সময়টা সবার আনন্দ করার সময় কিন্তু তা না করে সবাই বেশ চিন্তায় রয়েছে। কারণ রূপ এখনো জেলের বাইরে। অন্য দিকে মেঘের বাবা মা এর মন একেবারেই ভালো নেই কারণ তাদের বড়ো মেয়ে জঘন্য অপরাধের জন্য জেলে।
এর আগের বার যখন মেঘের বিয়ে হয়েছিল তখনও একেবারেই আনন্দ করতে পারেনি দুই পরিবারের মানুষ। আর এবারেও ঠিক এমনটাই হলো। তবু যে বিয়েটা ভালোয় সম্পন্ন হয়েছে এতেই খুশি দর্শক মহল। কিন্তু এখনও অনেক কাজ বাকি। এখন অনেক বড় বিপদ বাইরেই রয়ে গিয়েছে।
ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, মেঘকে খুন করার চেষ্টার অভিযোগে পুলিশ গ্রেফতার করেছে ময়ূরীকে। তাতে অনিন্দ্য কোনো প্রকার বাধা দেননি ঠিকই, তবে ময়ূরী তার প্রথম সন্তান। তাই এই ঘটনায় যদি সবথেকে বেশি কেউ কষ্ট পেয়ে থাকে তাহলে সেটা অনিন্দ্য। নিজের মেয়ের সাথে দেখা করতে জেলে যায়। কিন্তু ময়ূরী এতটাই স্বার্থপর আর নৃশংস হয়ে উঠেছে যে, বাবার ভালবাসা তার মন ছুঁতে পারে না। সে নিজের বাবাকে দূরে থাকতে বলে। অন্যদিকে মেঘকে বরণ করে নেয় নীলের পরিবার।

