নীলের থেকে আলাদা করে এবার মেঘের ইউনিভার্সিটি যাওয়া বন্ধ করতে চায় ময়ূরী! তবে মেঘ আর চুপ করে থাকবে না

জি বাংলার (Zee Bangla) একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলো ইচ্ছে পুতুল (Ichhe Putul)। ধারাবাহিকের সমগ্র গল্পটি নির্মিত হয়েছে এক বোনের তার আরেক বোনের উপর হিংসা, অনিষ্ট সাধন এবং প্রতিহিংসা পরায়ণতাকে কেন্দ্র করে। এখানে দেখানো হয়েছে দিদি কিভাবে নিজের বোনের প্রত্যেকটি ভালোবাসার জিনিস এবং ভালোবাসার মানুষ অব্দি কেড়ে নিতে পারে।
টিআরপি তালিকায় তেমন ভালো ফল অর্জন করতে না পারলেও ধারাবাহিকটিকে নিয়ে দর্শকদের কৌতূহল কিছু কম নয়। বর্তমানে ধারাবাহিকের গল্প অনুযায়ী ময়ূরী অর্থাৎ মেঘের দিদি এবং রূপঙ্কর দুইজন মিলে মেঘকে নীলসহ গোটা পরিবারের সামনে দুশ্চরিত্র প্রমাণ করে ছেড়েছে। এর পাশাপাশি নীল এবং মেঘের মধ্যে একটি অপূরণীয় ফাটল তৈরি করে দিয়েছে।
তবে আশ্চর্যের বিষয় হলো এত কিছুর পরেও ময়ূরীর মনে এখনো অনিশ্চয়তার শেষ নেই। মেঘ এবং নীল প্রতিদিন একই ইউনিভার্সিটিতে যাওয়ার দরুন রোজ মুখোমুখি হবে, এই দেখা সাক্ষাৎ যদি আবার নীলকে মেঘের প্রতি দুর্বল করে তোলে আর আবার যদি মেঘের সাথে নীলের ভুল বোঝাবুঝি মিটে যায় সেই ভয়ে রাতে ঘুম আসছে না তার।
তাই এবার মেঘকে সেই ইউনিভার্সিটি থেকে বের করতে উদ্যত হলো ময়ূরী। কারণ ইউনিভার্সিটি তার ধরা ছোঁয়ার গণ্ডির বাইরে। মেঘের দুই সহপাঠীকে হাত করলেও ধরা পড়ে যাওয়ার ভয়ে তারাও আর ময়ূরীকে সাহায্য করছে না। তাই এবার ময়ূরী নিজে মেঘের কাছে এসে ইনিয়ে বিনিয়ে অনেক কথা বলে চেষ্টা করে মেঘকে ওই ইউনিভার্সিটি থেকে অন্য কোথাও শিফট করানোর।
কিন্তু মেঘ আর কারোর জন্য নিজের একটা বছর নষ্ট করবে না এমনটাই প্রতিজ্ঞা করেছে নিজের কাছে। কিছুদিন আগে হলেও হয়তো মেঘ তার দিদির কথায় সম্মতি জানাত আর সেটা সে আগে করেওছে। কিন্তু এখন সময় পাল্টেছে। এখন মেঘ আর মুখ বুজে অন্যায় মেনে নেয় না। তাই সে তার দিদিকে জানিয়ে দেয় সে নিজের এক বছর নষ্ট করবে না আর তার দিদি যেন তার বিষয়ে আর মাথা না ঘামায় সেটাও জানায় মেঘ।

