চেষ্টা করেও ময়ূরীকে সৎ পথে আনতে পারল না মধুমিতা! মানসিক ভারসাম্য হারিয়ে ফেলল ময়ূরী!

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে ইচ্ছে পুতুল (Ichhe Putul)। এখানে নায়িকা চরিত্রে অভিনয় করছেন তিতিক্ষা দাস (Titiksha Das), এবং নায়ক হিসেবে মৈনাক ব্যানার্জী। খলনায়িকা চরিত্রে দেখা যাচ্ছে শ্বেতা মিশ্রকে। যতদিন যাচ্ছে আরো অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছে এই মেগা। বর্তমানে প্রতিশোধের আগুনে জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে ময়ূরী।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, বর্তমানে নীলের বিরুদ্ধে এক নোংরা খেলায় মেতেছে ময়ূরী। ময়ূরী পুলিশের কাছে গিয়ে অভিযোগ করে, নীল নাকি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ময়ূরীর সঙ্গে অন্যায় করেছে। আর এটা শোনার পর নীলকে গ্রেফতার করে পুলিশ অফিসার। কিন্তু সেখানে পৌঁছে যায় মেঘ, আর সে পুলিশ অফিসারকে বলে তথ্য প্রমাণ আগের থেকে যাচাই না করে একটা মানুষকে দোষী ভেবে নেওয়া পুলিশের আইনের বিরুদ্ধে বলেই মনে করা হয়।
এরপর মেঘ পুলিশ অফিসারকে বলে, ময়ূরী রায় তার দিদি হয়। আর সে তার বোনের স্বামীর সঙ্গে সজ্ঞানে নীলের ডিভোর্সের আগেই সম্পর্কে জড়িয়েছে। তাই এরপর ময়ূরীর এইরকম একটা বিষয় নিয়ে পুলিশের কাছে অভিযোগ করাটা একেবারেই অর্থহীন। এটা শোনার পর চমকে যায় অফিসার। কারণ ময়ূরী এতক্ষণ এই বিষয়টা বেমালুম চেপে গেছে।
এটা জানার পর পুলিশ অফিসার উল্টে ময়ুরীকে ধমক দিয়ে নীলকে ছেড়ে দেয়। কারণ ময়ূরী পুলিশকে বিভ্রান্ত করেছে। অর্ধসত্য বলে পুলিশকে অন্ধকারে রেখেছে। পুলিশ অফিসার ময়ূরীকে বলে এর জন্য ময়ূরীর বিরুদ্ধে উল্টো চার্জ আনতে পারে তারা। অর্থাৎ এইবারেও মেঘের কাছে হেরে যায় ময়ূরী। ময়ূরীর মা মধুমিতা মেঘকে বলে, ময়ূরী আর মানুষের মতো ভাবতে পারছে না ও এবার শয়তানের মত ভাবছে।
ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, মধুমিতা এতকিছুর পরেও ময়ূরীকে বোঝানোর চেষ্টা করছে যে ময়ূরীর যেগুলো করছে সেগুলোর জন্য ক্ষতি হচ্ছে তার নিজের। সে যেন এবার এগুলো বন্ধ করে এই শুনে ময়ূরী পাগলের মতো হাসতে থাকে। অর্থাৎ বোঝাই যাচ্ছে প্রতিহিংসার তাড়নায় মানসিক ভারসাম্য হারাচ্ছে ময়ূরী।

