মেঘের গুরুত্ব দেখে জ্বলে পুড়ে শেষ ময়ূরী! মেঘকে একেবারে বিসর্জন দিতে আবার রূপের সাথে হাত মেলালো সে!

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে ইচ্ছে পুতুল (Ichhe Putul)। এখানে নায়িকা চরিত্রে অভিনয় করছেন তিতিক্ষা দাস (Titiksha Das), এবং নায়ক হিসেবে মৈনাক ব্যানার্জী। খলনায়িকা চরিত্রে দেখা যাচ্ছে শ্বেতা মিশ্রকে। মেঘকে শেষ করতে নতুন করে ঘুঁটি সাজাচ্ছে রূপ।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী এত অন্যায় করার পরেও ঠিক বেল পেয়ে যায় রূপ। তার উকিল কোর্টে প্রমাণ করে দেয় যে পুলিশের তদন্ত এখনো অব্দি শেষ হয়নি। জেল থেকে বেরিয়েই সে মেঘের ক্ষতি করার প্ল্যান করতে শুরু করে দিয়েছে।
এই দিনের পর্বে দেখা যায়, জিষ্ণু মেঘকে এক জায়গায় গান গাওয়ার কথা বলে। কিন্তু মেঘ কিছুতেই রাজি হতে চায় না। এই নিয়ে বেশ কিছুক্ষন ঝগড়া করছিল তারা আর তারপরেই ফোন রেখে দেয় মেঘ। এরপর মেঘকে ফোন করে রূপ। ফোন করে মেঘকে হুমকি দেয় সে। আর তখনই চিৎকার করে ওঠে মেঘ।
মেঘের গলা শুনে তার ঘরে চলে আসে তার মা-বাবা এবং ময়ূরী। মেঘ রূপকে বলে, সে তাকে ভয় পায় না উল্টে তার প্রতি করুণা হয় মেঘের। রুপ আর মেঘের কথাবার্তা শুনে ময়ূরী বুঝতে পারে আবারও মেঘের ক্ষতি করতে চাইছে রূপ। তখন ময়ূরী মনে মনে মেঘের ক্ষতি কামনা করে, সে চায় রূপ মেঘের অনেক বড় সর্বনাশ করুক।
আরও পড়ুনঃ ‘স্বার্থপর শিমুল’! পরাগের নামে পাড়ার লোকের কাছে কাদুনি গেয়েও পুলিশের সামনে পাড়ার বন্ধুদেরই ছোট করলো!
অন্যদিকে মেঘ যে নীলদের পাড়ায় গান গাইতে আসছে তার বড় বড় পোস্টার লাগানো হয়েছে গোটা পাড়া জুড়ে। এসব দেখে বেশ খুশি হয়ে যায় তার কাকা। সে বাড়ি এসে সবাইকে এই কথা বলতে সবাই খুব আনন্দ পায়। তারা ঠিক করে ওইদিন মেঘকে তারা নিজেদের বাড়িতে আনবে।
View this post on Instagram

