ধারাবাহিক এলো টাইম লিপ! তিক্ততা ভুলে মেঘ নীলের জীবনে এলো নতুন মোড়, আবার নতুন করে শুরু হবে সব!

সঠিক সুযোগ মানুষ বারবার পায় না। এর আগে একবার সুযোগ পাওয়া সত্ত্বেও সেই সুযোগ হারিয়েছে জি বাংলার (Zee Bangla) ইচ্ছে পুতুল (Ichhe Putul) ধারাবাহিকের নায়ক নায়িকা। আরো একবার সুযোগ পেতে চলেছে তারা। তবে এটাই শেষ সুযোগ। ইদানিং ধারাবাহিকের টিআরপির (TRP) অবস্থা খুব একটা ভালো না হলেও ধারাবাহিকের জনপ্রিয়তা এবং নায়ক নায়িকার চাহিদা এতটুকুও কমেনি।

মেঘের সাথে নীলের ডিভোর্সটা আটকানোর অনেক চেষ্টাই করেছে সবাই। কিন্তু শেষ পর্যন্ত কোন কিছুতেই কিছু ফল হয়নি। ছয় মাস এক সাথে থাকার রায় দিলেও সেটা অমান্য করে মেঘ আর নীল। তারা আলাদাই থাকার সিদ্ধান্ত। শেষ বেলায় গিয়েও মেঘ নীলকে ফেরাতে পারে না।

আরো পড়ুন: শুটিং চলাকালীন হঠাৎ হার্ট অ্যাটাকের কবলে ‘রাঙা বউ’ খ্যাত শ্রুতি! হঠাৎ করে কী এমন হল?

ধারাবাহিক আজকের পর্বে দেখা যায়, মেঘ আর নীল দুজনে আলাদা থাকলেও প্রত্যেকদিন তারা একে অপরকে চিঠি লেখে। শুধু তাই নয় একে অপরকে নিজেদের সামনে কল্পনা করে সেই চিঠি পড়ে শোনায়। তারা মন থেকে বিশ্বাস করে এই লেখা সামনের মানুষটা শুনতে পাচ্ছে। অদ্ভুতভাবে কোন যোগাযোগ না থাকা সত্ত্বেও তারা দুজনেই এই একই কাজ করে চলে।

এরপরই দেখা যায় দেখতে দেখতে কেটে গিয়েছে ছয় মাস। একদিন রাতে ডায়েরীতে সমস্ত কথা লিখতে লিখতে তারিখটা দেখে মেঘ চমকে ওঠে। কিভাবে যেন ছটা মাস কেটে গিয়েছে। এই ছয় মাস তাদের মধ্যে কোন যোগাযোগ হয়নি কোন কথা হয়নি। তারা শুধু কল্পনাতেই কাটিয়ে দিয়েছে। এই ছয় মাসে দুজনেই অনেক কষ্ট পেয়েছে কিন্তু এখন অব্দি কেউ কাউকে ভুলতে পারিনি।

নীল লালকে জানায়, সে ফিরছে। এই ছয় মাসে নীল বাড়ির কারো সঙ্গেই সেভাবে কথা বলেনি আর সেটা নিয়ে প্রত্যেকের অনেক অভিযোগ তৈরি হয়েছে। অন্যদিকে মেঘ সেই দিনটার জন্য তার বাবাকে ছুটি নিতে বলে। তখন তার বাবা মেঘকে বলে সে তার নিজের শেষ দিন টা অব্দি মেঘের পাশে থাকবে। অন্যদিকে, অবশেষে ময়ূরীর মনের ইচ্ছে পূরণ হচ্ছে, এটা ভেবে ভীষণ খুশি হয়ে যায় সে। বিয়ের পর থেকে একটা দিনের জন্যেও মেঘকে শান্তিতে থাকতে দেয়নি ময়ূরী। প্রতিদিন ঠিক এই দিনটার জন্যই অপেক্ষা করে এসেছে সে। অবশেষে পাকাপাকিভাবে বিচ্ছেদ করতে চলেছে নীল মেঘের।

Back to top button