সব চক্রান্ত ধরা পড়তেই নতুন ফাঁদ ময়ূরীর! মধুমিতাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করে কাজ হাসিলের চেষ্টা!

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে ইচ্ছে পুতুল (Ichhe Putul)। এখানে নায়িকা চরিত্রে অভিনয় করছেন তিতিক্ষা দাস (Titiksha Das), এবং নায়ক হিসেবে মৈনাক ব্যানার্জী। খলনায়িকা চরিত্রে দেখা যাচ্ছে শ্বেতা মিশ্রকে। যতদিন যাচ্ছে ধারাবাহিকটির টিআরপি বৃদ্ধি পাচ্ছে।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী বিচ্ছেদ হতে চলেছে নায়ক নায়িকার। নীল এবং মেঘের জীবনে সব রং মুছে দিয়েছে ময়ূরী। কিন্তু মিথ্যে কখনো চাপা থাকে না। তাই লোকানোর শত চেষ্টা করলেও ময়ূরীর সমস্ত চক্রান্ত সবার সামনে ধরা পড়ে যায়।
নীলের বাড়িতে প্রত্যেকের ভরসা হারায় ময়ূরী। মীনাক্ষী যদিও বা ময়ূরীকে একটু হলেও ভরসার জায়গায় রেখেছিল কিন্তু গিনি এসে সমস্ত সত্যি বলে মীনাক্ষীর কাছেও ময়ূরীকে ছোট করে দেয়। এখন আর তার পাশে কেউ নেই। যে মা ময়ূরীর সমস্ত ভুলকে এতদিন প্রশ্রয় দিয়ে এসেছে সেই মাও মুখ ঘুরিয়ে নিয়েছে।
ময়ূরীর ভীষণ ধূর্ত এবং স্বার্থপর একটি মেয়ে। নিজের লাভের জন্য সে সবকিছু করতে পারে। আর এমনটাই প্রমাণ হলো এই দিনের পর্বে। তার মা ভীষণ অসুস্থ আর সেটাও তার জন্যই। তার মাকে এই মুহূর্তে উত্তেজিত করা ঠিক নয়। তবুও সুপ দেওয়ার নাম করে ময়ূরী তার মায়ের কাছে আসে। কথায় কথায় যখন কথা অনেক দূর গড়িয়ে যায় তখনই তার মাকে ইমোশনালি ব্ল্যাকমেইল করা শুরু করে ময়ূরী।
ময়ূরী মধুমিতা কে বলে, এরপর বাড়াবাড়ি হলে যেন তাকে আর মেঘের রক্ত না দেওয়া হয়। এইভাবে বেঁচে থেকে লাভ নেই। সে আরো বলে, তার মা বাবার নাকি জন্মের পরেই তাকে মেরে ফেলা উচিত ছিল। এসব শুনে ভিতর থেকে আরও বেশি ভেঙে পড়ে মধুমিতা। ময়ূরীর উদ্দেশ্য তার মাকে ফের নিজের সাইডে আনার। যার জন্য মধুমিতার স্নেহ ভালোবাসাকে শুধুমাত্র ব্যবহার করছে ময়ূরী। এতে তার মায়ের যাই ক্ষতি হোক না কেন তাতে তার কিছুই যায় আসে না।

