‘আমার সংসার ভেঙেছে আমার দিদি!’ পুলিশের সামনে ময়ূরীর মুখোশ খুলে নীলকে বাড়ি নিয়ে গেলো মেঘ, উল্টো হুমকি দিলো ময়ূরী!

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে ইচ্ছে পুতুল (Ichhe Putul)। যতদিন যাচ্ছে আরো অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছে এই মেগা। এখানে নায়িকা চরিত্রে অভিনয় করছেন তিতিক্ষা দাস (Titiksha Das), এবং নায়ক হিসেবে মৈনাক ব্যানার্জী। খলনায়িকা চরিত্রে দেখা যাচ্ছে শ্বেতা মিশ্রকে। পুলিশের সামনে নিজের দিদির মুখোশ টেনে ছিড়ে দিল মেঘ।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, বর্তমানে নীলের বিরুদ্ধে এক নোংরা অভিযোগ এনেছে ময়ূরী। ময়ূরী পুলিশের কাছে গিয়ে অভিযোগ করেছে, নীল নাকি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ময়ূরীর সঙ্গে যা ইচ্ছে তাই করেছে। আর এটা শোনার পর নীলকে গ্রেফতার করে তাকে কোর্টে পেশ করতে উদ্যত হয়ে ওঠে পুলিশ অফিসার। কিন্তু মেঘ ঠিক সময় গিয়ে ময়ূরীর সমস্ত চক্রান্তে জল ঢেলে দেয়।
ধারাবাহিকের এই দিনের পর্বে দেখা যায়, মেঘ পুলিশ অফিসারকে বলছে তথ্য প্রমাণ আগের থেকে যাচাই না করে একটা মানুষকে দোষী ভেবে নেওয়া পুলিশের আইনের বিরুদ্ধে বলেই মনে করা হয়। এমনটা হলে পুলিশ আইনের বিরোধিতা করবে। আর ময়ূরী যে অভিযোগটা করছে সেটা ভিত্তিহীন। কারন সে স্বজ্ঞানে নিজের বোনের স্বামীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছে।
এটা শোনার পর চমকে যায় অফিসার। কারণ ময়ূরী এতক্ষণ এই বিষয়টা বেমালুম চেপে গেছে। এটা জানার পর পুলিশ অফিসার উল্টে ময়ুরীকে ধমক দিয়ে নীলকে ছেড়ে দেয়। কিন্তু ময়ূরী এখানেই থেমে থাকেনি। সে এর পরেও নীলকে হুমকি দিয়ে বলে, “তোমার মতন হিপোক্রেটদের ঠিক শাস্তি হবে।” আর তার পর আবার মেঘের সাথে জিষ্ণুর নাম জড়িয়ে নীলের কানে বিষ ঢালতে চেষ্টা করে কিন্তু তাতে কোনো কাজ হয় না। সে মেঘের পেছন পেছন বেরিয়ে যায়। নীল মেঘকে কৃতজ্ঞতা জানাতে গেলে মেঘ সেই সুযোগটা তাকে একেবারেই দেয় না।
আরও পড়ুনঃ শ্বেতা-রণজয়ের নতুন ধারাবাহিকের জন্য কোপ পড়তে চলেছে বেঙ্গল টপার জগদ্ধাত্রীর ওপর! বদলে যাবে স্লট
এরপর জানা যায় মেঘের বাবা অর্থাৎ অনিন্দ্য বাবুই মেঘকে পুলিশ স্টেশনে যেতে বলেছিল। মেঘ বাড়ি গিয়ে তার মাকে সবটা বুঝিয়ে বলে। তার মা বুঝতে পারে যে ময়ূরী মানুষের মতো না ভেবে শয়তানের মত ভাবছে। অন্যদিকে নীল বাড়ি ফিরে গিনির সাথে কথা বলতে থাকে। সে গিনিকে বলে, “আমি মেঘকে দিয়ে স্বীকার করাবোই যে মেঘ আমাকে এখনো ভালোবাসে।”
View this post on Instagram

