হাসিমুখে মেঘ আর নীলের সাথে উৎসবে মত্ত ময়ূরী! ধরা পড়ে নিজেকে বদলে ফেললো সে?

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে ইচ্ছে পুতুল (Ichhe Putul)। এবার থেকে এই ধারাবাহিক টি ৯ টার পরিবর্তে সন্ধ্যে ছটা থেকে সম্প্রচারিত হবে। এখানে নায়িকা চরিত্রে অভিনয় করছেন তিতিক্ষা দাস (Titiksha Das), খলনায়িকা চরিত্রে শ্বেতা মিশ্র এবং নায়ক হিসেবে মৈনাক ব্যানার্জী।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী জোর করে বিয়ে করার পর বর্তমানে রূপ এবং তার মায়ের কাছে প্রতিনিয়ত অত্যাচারিত হচ্ছে গিনি। বাড়ির সবার থেকে এই বিষয়টা লুকিয়ে রাখলেও মেঘের থেকে সেটা আড়াল করতে পারে না সে। তার গায়ের ক্ষত চিহ্ন দেখে ফেলে মেঘ।
বর্তমানে ধীরে ধীরে ধারাবাহিকের গল্প যেদিকে এগোচ্ছে সেখান থেকে দর্শকদের অনুমান খুব তাড়াতাড়ি ধরা পড়ে যাবে ময়ূরী। সবার সামনে প্রমাণ হয়ে যাবে যে মেঘ নির্দোষ। এবার গিনি মেঘের নির্দোষ হওয়ার প্রমাণ দেবে গাঙ্গুলী পরিবারে।
সম্প্রতি প্রকাশ পেয়েছে ধারাবাহিকের একটি নতুন প্রোমো, যা দেখে বেশ খানিকটা অবাক হয়েছেন দর্শক মহল। এতদিন দর্শকরা ময়ূরীকে কেবলমাত্র মেঘের অনিষ্ট করতেই দেখে এসেছেন। মেঘকে হিংসা করা তাকে অন্যান্য মানুষের কাছে ছোট করা এমনকি তাকে মেরে ফেলতেও ময়ূরীর হাত কাঁপে না। তবে এখানে বেশ খানিকটা অন্য আমেজে দেখা গেল তাকে।
আরও পড়ুনঃ কয়েক বছর পর আবার পর্দায় মিতিন মাসী! মাকে পর্দায় দেখে কবিরের কেমন প্রতিক্রিয়া? খোলামেলা আড্ডায় কোয়েল
নতুন প্রোমোতে দেখা যায়, নবান্ন উৎসবের জন্য কলাপাতার প্রসাদ সাজাচ্ছে মেঘ। সেখানেই মেঘের সাজানো পুজোর থালা ময়ূরীর হাতে তুলে দিচ্ছে নীল। এরপর সেই প্রসাদ ঢেঁকির সামনে গিয়ে রেখে আসছে ময়ূরী। তারপরে দেখা যায় হাসিমুখে সবাই মিলে একসাথে নবান্ন পুজো করছে। তবে কি এইবার মনের পরিবর্তন ঘটবে ময়ূরীর?
View this post on Instagram

