ময়ূরীকে ধরিয়ে দিল স্বয়ং গিনি, নিজের মেয়েকে ঠিক পথে আনতে এবার শক্ত হাতে রাস ধরলো মধুমিতা!

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে ইচ্ছে পুতুল (Ichhe Putul)। বর্তমানে আরো জমে উঠেছে ধারাবাহিকের পর্বগুলো, জয় হয়েছে মেঘের। এখানে নায়িকা চরিত্রে অভিনয় করছেন তিতিক্ষা দাস (Titiksha Das), খলনায়িকা চরিত্রে শ্বেতা মিশ্র এবং নায়ক হিসেবে মৈনাক ব্যানার্জী। বর্তমানে একেবারে জমজমাট ধারাবাহিকের পর্ব গুলি।
বহুদিন ধরে ধারাবাহিকের নায়িকা মেঘ নিজের শ্বশুরবাড়ি এবং নিজের মায়ের কাছে ছোট হয়ে গিয়েছে। এর পেছনে যে রয়েছে সে হলো মেঘের আপন দিদি ময়ূরী। বোনের সর্বনাশ করতে উঠে পড়ে লেগেছে সে। কোন দিক থেকেই মেঘকে কিছু পেতে দেবে না ময়ূরী।
তবে মিথ্যে খুব বেশিদিন চেপে রাখা যায় না। ইতিমধ্যেই অনেকখানি ফাঁস হয়েছে ময়ূরীর পর্দা। তবে নীলের মা এরপরেও ময়ূরীকে একটু হলেও ভরসা করছিল। কিন্তু গিনি এসে সমস্তটা বলে ময়ূরীর পর্দা ফাঁস করে দিল। অবশেষে সম্পুর্ণ রূপে ধরা পড়লো ময়ূরী।
গিনির মুখ থেকে সমস্তটা শোনার পর আর নিজেকে আটকে রাখতে পারেনি মীনাক্ষী। সপাটে এক চর কষিয়ে দেয় ময়ূরীর গালে। চর খেয়ে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে যায় ময়ূরী। এমন একটি দৃশ্যই তো দেখতে চেয়েছিলেন দর্শক মহল। অবশেষে জয় হল মেঘের। শুধু মীনাক্ষী নয় নিজের মায়ের চোখেও অনেকখানি নেমে গেল ময়ূরী।
আরও পড়ুনঃ শ্বেতার জীবনে দুঃসংবাদ, কিছুদিন আগেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিনেত্রীর মা!
ময়ূরীকে বাড়ি নিয়ে আসে তার বাবা। ময়ূরী আরো অনেক বেশি হিংস্র হয়ে যায় আর মেঘের গলা টিপে ধরে। এসব কান্ড দেখে ভীষণ ভয় পেয়ে যায় মধুমিতা, সে অনিন্দ্যকে জিজ্ঞাসা করে, ময়ূরী কি কখনো ভালো হবে? অনিন্দ্য বলে স্নেহে অন্ধ না হয়ে যদি মায়ের মতন করে কড়া হাতে শাসন করা যায়, তাহলেই সব ঠিক হবে। অর্থাৎ বোঝাই যাচ্ছে এইবার ময়ূরীকে শুধরাতে মাতৃস্নেহ ছেড়ে এবার কড়া হাতে তাকে শাসন করবে মধুমিতা।
View this post on Instagram

