স্বয়ম্ভুর লাশ বদলে দিলো জগদ্ধাত্রী! উৎসবকে ধরে আরং ধোলাই দিল জ্যাস, রাজনাথ ভেঙে পড়লো ছেলের শোকে দেখুন আজকের আগাম পর্ব

বর্তমানে জি বাংলার সব থেকে জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো জগদ্ধাত্রী। প্রথম থেকেই ধারাবাহিকটি স্টার জলসার চ্যানেল টপার অনুরাগের ছোঁয়ার সঙ্গে জোরদার প্রতিযোগিতায় মেতেছিল। কিন্তু বর্তমানে প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছে এই মেগা। তবে দর্শকদের মনে পাকাপাকি ভাবে জায়গা তৈরি করে নিয়েছে জগদ্ধাত্রী।
ধারাবাহিকের বর্তমান গল্প অনুযায়ী মারা গিয়েছে নায়ক স্বয়ম্ভু। শুধু তাই নয় কৌশিকীর চেয়ার নিয়ে শুরু হয়েছে বচসা। দিব্যা সেন একপ্রকার পাগল হয়ে গিয়েছে। জগদ্ধাত্রীকে শেষ করতে এবং কৌশিকীর সমস্ত পাওয়ার হস্তাগত করতে। কিন্তু এত সহজে তা হতে দেবে না জগদ্ধাত্রী। এসবের মাঝেই স্বয়ম্ভুর মৃত্যু একটি রহস্য হয়ে থেকে গেছে।
এই দিনের পর্বে রাজনাথকে দেখে বেশ কষ্ট পেয়েছেন দর্শকরা। সন্তান হারানোর এক বাবার ঠিক কি অবস্থা হতে পারে তা রাজনাথকে দেখলে স্পষ্ট বোঝা যায়। এই পর্বে দেখা যায় রাজনাথ মুখার্জি পুলিশ স্টেশনে ফোন করে জিজ্ঞাসা করেন “আমার ছেলের লাশটাকে আপনারা কবে রিলিজ করবেন?” কথাগুলো বলার সময় তার মুখে সন্তানহারা বাবার যে কষ্ট ফুটে উঠছিল যে অভিব্যক্তি প্রকাশ পাচ্ছিল তা সত্যিই প্রশংসনীয়।
যেন সত্যি সত্যিই মারা গিয়েছে নিজের ছেলে, ঠিক এমনই একটি অভিব্যক্তি লক্ষ্য করা যাচ্ছিল তার মধ্যে। এই পর্বে রাজনাথ ব্যানার্জি বলেন, “দেখুন এই কিছুদিন আগেই বলেছিলাম, কয়েকটা দিন আগেই নিজের বুক ঠুকে সমস্ত ভয় লজ্জা অপমান সব কিছুকে দূরে সরিয়ে বলেছিলাম তুই আমার ছেলে। তুই আমাদের বড় ছেলে আমার সন্তান। আর আজকে তাকে লাশ বলছি।” কথাগুলি বলার সময় তার গলায় যে আর্তনাদ ছিল সেটাই দর্শকদের চোখে জল আনতে যথেষ্ট।
অন্যদিকে দেখানো হয় উৎসবকে তুলে নিয়ে গিয়ে মারধোর করছে জগদ্ধাত্রী। স্বয়ম্ভুকে কে গুলি করেছিল তার নাম জেনে গেছে সে। উৎসবকে জেরা করে জগধাত্রী তার খোঁজ পাওয়ার চেষ্টা করছে। জগদ্ধাত্রী বলে ওঠে একজন প্রফেশনাল শুটার পিছন থেকে ওর পিঠে গুলি করেছিল আর আমি ওর কপালে গুলি করবো। জগদ্ধাত্রীর এই তেজ দেখে ভয় পেয়ে যায় উৎসব। একদম শেষে দেখানো প্রিন্টিং স্বয়ম্ভুর বেঁচে থাকা নিয়ে দর্শকদের মনে যে আশা তাতে আরো একটু ইন্ধন যোগায়। জগদ্ধাত্রীর ফোন একটি ফোন আসে। মর্গ থেকে ফোন করা হয় তাকে। জগদ্ধাত্রীকে সেখান থেকে একটি লোক বলে আপনি ঠিক যা যা বলেছেন ঠিক তেমন তেমনি হচ্ছে ম্যাডাম। তখন জগদ্ধাত্রী বলে সাবধান, সেই লোকটি প্রত্যুত্তরে বলে আপনি একদম চিন্তা করবেন না আপনি যেমন বলেছেন তেমনি হবে। জগদ্ধাত্রী জমে উঠেছে টানটান উত্তেজনায়। এবার কি তবে সমস্ত রহস্য ভেদ করে রাজনাথের বুকে ফিরে আসবে স্বয়ম্ভু?

